সুযোগ পেতে নিজেকেই প্রযোজক বা পরিচালক হতে হয় : অমৃতা

কাজ পেতে হলে নিজেকেই প্রযোজনা বা পরিচালনায় নামতে হবে এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেত্রী অমৃতা খানবিলকর। বর্তমান সময়ের বিনোদন অঙ্গনে কাজের সুযোগ অনেক ক্ষেত্রেই সমাজমাধ্যমে অনুরাগীর সংখ্যার ওপর নির্ভর করছে বলে মনে করছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথাই তুলে ধরেন এই অভিনেত্রী।

বলিউডের পরিচিত মুখ অমৃতা খানবিলকর ইতিমধ্যে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। সম্প্রতি তাঁকে একটি ধারাবাহিকে দেখা গেছে। দীর্ঘদিন শিল্পজগতে কাজ করার পরও ভালো চরিত্রের জন্য যে লড়াই চালিয়ে যেতে হয়েছে, সে কথাও খোলামেলাভাবে স্বীকার করেন তিনি। বর্তমান সময়ের কাজের ধরণ নিয়ে কথা বলতে গিয়ে অমৃতা জানান, এখন অনেক ক্ষেত্রেই অভিনয়শিল্পীদের নির্বাচনের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে তাঁদের অনুরাগীর সংখ্যা।



অভিনেত্রীর ভাষ্য, অনেক সময় দেখা যায় একটি কাজের জন্য সবকিছু চূড়ান্ত হওয়ার পরও শেষ মুহূর্তে শিল্পী বদলে যায়। কারণ হিসেবে উঠে আসে সমাজমাধ্যমে জনপ্রিয়তার হিসাব। যাঁর অনুসারী বেশি, শেষ পর্যন্ত তাকেই বেছে নেওয়া হয়। এতে প্রকৃত অভিনয় দক্ষতা অনেক সময় আড়ালে পড়ে যায় বলেও ইঙ্গিত দেন তিনি।

অমৃতা মনে করেন, এমন পরিস্থিতিতে শিল্পীদের হাতে তেমন কিছু করার থাকে না। তাই সুযোগ নিশ্চিত করতে চাইলে অনেককেই নিজ উদ্যোগে প্রযোজনা বা পরিচালনার দায়িত্ব নিতে হচ্ছে। তবে চরিত্র হারানো নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই বলেও জানান এই অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে যে কাজগুলো করার সুযোগ পেয়েছেন, সেগুলো নিয়েই সন্তুষ্ট তিনি।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল Feb 03, 2026
img
তেল না কেনার ব্যাপারে ভারত এখনো কিছু জানায়নি: রাশিয়া Feb 03, 2026
img
পঞ্চগড়ে আ.লীগ থেকে ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান Feb 03, 2026
img
নীরবতার মধ্যেও এক অদ্ভুত শক্তি আছে : অমিতাভ বচ্চন Feb 03, 2026
img
রাজশীর বিচ্ছেদের পরও উষ্ণতা অটুট, জানালেন মা শকুন্তলা! Feb 03, 2026
img
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের Feb 03, 2026
img

জামায়াত আমিরকে রিজভী

কদিন পর হয়তো বলবেন, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক Feb 03, 2026
img
আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি Feb 03, 2026
img
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আনলেন সুচন্দ্রা! Feb 03, 2026
img
এশিয়ান ইনডোরে শুধুই ইমরানুর, নেই কোনো পদকজয়ী Feb 03, 2026
img
পিএসএলে প্রথমবারের মতো নাম লেখালেন স্মিথ! Feb 03, 2026
img
শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Feb 03, 2026
img
ভাইরাল হয়ে টিকটকারও আসছেন অভিনয়ে, কী বললেন জোভান? Feb 03, 2026
img
আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল: কামরান আকমল Feb 03, 2026
img
স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টায় খালিদুজ্জামানের মন্তব্য Feb 03, 2026
img
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু Feb 03, 2026
img
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Feb 03, 2026
img
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ Feb 03, 2026
img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026