ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে: জাইমা রহমান

নিজের নানু ও বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানুর তৈরি এনজিও সুরভী পরিদর্শনে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুরভী এনজিও পরিদর্শনে যান জাইমা রহমান। পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভুতি প্রকাশ করেছেন তিনি।

ফেসবুক পোস্টে জাইমা লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম দিকের এনজিওগুলোর একটি হলো সুরভী। আমার নানু সৈয়দা ইকবাল মান্দ বানু নিজের বাড়ির আঙিনা থেকেই সুরভীর যাত্রা শুরু করেছিলেন।

উদ্দেশ্য ছিল একটাই- তরুণদের জীবনে অর্থবহ ও স্থায়ী পরিবর্তন আনা। দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকশিত করতে কাজ করছে “সুরভী”- যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।’

তিনি লিখেন, ‘শিক্ষাই একটি সমাজের মেরুদণ্ড। জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠলে মানুষ যেকোনো কিছুই করতে পারে’- নানু আমাকে সবসময় এ কথাই শিখিয়েছেন। আর সুরভীর লক্ষ্য ও কাজের মধ্যেও তাঁর সেই বিশ্বাসের প্রতিচ্ছবি আজ সুস্পষ্ট।’

তিনি আরও লিখেন, ‘ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে। সুরভীর সঙ্গে খেলাধুলায় অংশ নিতে, ভাষা চর্চা করতে ও শিল্প-সংগীতের ক্লাসে আবারও যোগ দিতে আমি শীঘ্রই ফিরে আসতে চাই।’

সমাজের অবহেলিত শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান ব্রত নিয়ে ১৯৭৯ সালের ২ ফেব্রুয়ারি এনজিওটি তৈরি করেন বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু। মাত্র একজন শিক্ষার্থী নিয়ে এনজিওটির যাত্রা শুরু হয়।

সৈয়দা ইকবাল মান্দ বানু বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও হৃদ্‌রোগবিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের মা। জাতীয় জীবনে অনন্য সাধারণ অবদানের জন্য ১৯৯৫ সালে তাকে সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।

আইকে/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বিএনপির পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল Feb 03, 2026
img
তেল না কেনার ব্যাপারে ভারত এখনো কিছু জানায়নি: রাশিয়া Feb 03, 2026
img
পঞ্চগড়ে আ.লীগ থেকে ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান Feb 03, 2026
img
নীরবতার মধ্যেও এক অদ্ভুত শক্তি আছে : অমিতাভ বচ্চন Feb 03, 2026
img
রাজশীর বিচ্ছেদের পরও উষ্ণতা অটুট, জানালেন মা শকুন্তলা! Feb 03, 2026
img
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের Feb 03, 2026
img

জামায়াত আমিরকে রিজভী

কদিন পর হয়তো বলবেন, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক Feb 03, 2026
img
আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি Feb 03, 2026
img
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আনলেন সুচন্দ্রা! Feb 03, 2026
img
এশিয়ান ইনডোরে শুধুই ইমরানুর, নেই কোনো পদকজয়ী Feb 03, 2026
img
পিএসএলে প্রথমবারের মতো নাম লেখালেন স্মিথ! Feb 03, 2026
img
শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Feb 03, 2026
img
ভাইরাল হয়ে টিকটকারও আসছেন অভিনয়ে, কী বললেন জোভান? Feb 03, 2026
img
আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল: কামরান আকমল Feb 03, 2026
img
স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টায় খালিদুজ্জামানের মন্তব্য Feb 03, 2026
img
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু Feb 03, 2026
img
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Feb 03, 2026
img
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ Feb 03, 2026
img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026