আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করছে দলটি। 

এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ও বিস্তারিত আলোচনার জন্য আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বঙ্গভবনে যাচ্ছেন জামায়াতের একটি প্রতিনিধি দল।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছাবে।

দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল (assistantprogrammer@bangabhaban.gov.bd) ব্যবহার করে একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল। ‘Case-Study-Election.accdr’ নামের একটি ফাইলে ক্লিক করার পরপরই আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।

গত শনিবার বিকেলে অল্প সময়ের জন্য অ্যাকাউন্টটি হ্যাকড ছিল এবং ওই সময়ের মধ্যেই একটি বিতর্কিত নারীবিদ্বেষমূলক পোস্ট দেওয়া হয়। সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করে জামায়াত নেতা মাহমুদুর রহমান জানান, হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মেসেজগুলো বঙ্গভবনের ই-মেইল থেকে পাঠানো হয়েছে। ওই মেইলে জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতাকে ‘সিসি’তে রাখা হয়েছিল। জামায়াতের দাবি, ডা. শফিকুর রহমানের রাজনৈতিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ওই পোস্টটি মূলত তাকে বিব্রত ও রাজনৈতিকভাবে হেয় করতেই পরিকল্পিতভাবে করা হয়েছে।

উল্লেখ্য, অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার ৪৫ মিনিটের মধ্যেই তা পুনরুদ্ধার করতে সক্ষম হয় জামায়াতের সাইবার টিম। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিতর্কিত ওই পোস্টের সঙ্গে ডা. শফিকুর রহমান বা তার অ্যাকাউন্ট পরিচালনাকারীদের কোনো সম্পর্ক নেই।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস Feb 03, 2026
img
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর Feb 03, 2026
img
জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ Feb 03, 2026
img
ডেনিম লুকে নতুন করে চমক দিলেন বিদ্যা সিনহা মিম Feb 03, 2026
img
ঢাকা-১০ আসনে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: শেখ রবিউল আলম Feb 03, 2026
প্রিন্সের নায়িকার চোখে দেব বনাম শাকিব Feb 03, 2026
বরিশালে আসছেন তারেক রহমান, ধানমানব সেজে মাঠে হাজির সমর্থকেরা Feb 03, 2026
img
বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 03, 2026
img
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি Feb 03, 2026
img
কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ Feb 03, 2026
img
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান Feb 03, 2026
img
বিএনপির পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল Feb 03, 2026
img
তেল না কেনার ব্যাপারে ভারত এখনো কিছু জানায়নি: রাশিয়া Feb 03, 2026
img
পঞ্চগড়ে আ.লীগ থেকে ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান Feb 03, 2026
img
নীরবতার মধ্যেও এক অদ্ভুত শক্তি আছে : অমিতাভ বচ্চন Feb 03, 2026
img
রাজশীর বিচ্ছেদের পরও উষ্ণতা অটুট, জানালেন মা শকুন্তলা! Feb 03, 2026
img
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের Feb 03, 2026
img

জামায়াত আমিরকে রিজভী

কদিন পর হয়তো বলবেন, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক Feb 03, 2026
img
আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি Feb 03, 2026
img
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আনলেন সুচন্দ্রা! Feb 03, 2026