ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে আবারও সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী কারিনা কপূর খান। পারিবারিকভাবে মাঠে উপস্থিত হলেও তাঁর আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকে দাবি করছেন, তিনি নাকি সব সময় ‘অ্যাটিটিউড’ দেখান সাম্প্রতিক একটি ভিডিও ঘিরেই এই বিতর্ক নতুন করে উসকে উঠেছে।
সম্প্রতি স্বামী সইফ আলি খান ও দুই সন্তান তৈমুর এবং জেহকে নিয়ে একটি ক্রিকেট ম্যাচ দেখতে যান করিনা। দর্শকাসন থেকে নিজেদের দলকে সমর্থন জানাতেও দেখা যায় এই তারকা দম্পতিকে। তবে ম্যাচ চলাকালীন একটি মুহূর্তই পরে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
একই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন একটি জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠানের পরিচিত মুখ আরতি সিংহ। তিনি মা ও স্বামীকে সঙ্গে নিয়ে মাঠে এসেছিলেন। সেই সময় সইফ–কারিনার মুখোমুখি হন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আরতি প্রথমে সইফ আলি খানের সঙ্গে ছবি তুলতে এগিয়ে যান এবং করিনাকে বিশেষ গুরুত্ব দেননি। এই ঘটনায় করিনা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন এমন অভিযোগই পরে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
পরিস্থিতি বুঝে সইফ আলি খান নিজেই করিনাকে ডেকে নেন এবং সবাই মিলে ছবি তোলেন। কিন্তু ততক্ষণে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে করিনার মুখভঙ্গি নিয়ে নানা মন্তব্য শুরু হয়।
সমালোচকদের একাংশ দাবি করেন, করিনার আচরণে অহংকারের ছাপ স্পষ্ট। অন্যদিকে ভক্তদের আরেক অংশ বলছেন, পুরো ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।
পরবর্তীতে আরও একটি ভিডিও সামনে আসে, যেখানে ছবি তোলার আগেই আরতি সিংহের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় করিনাকে। ফলে বিষয়টি নিয়ে দ্বিমত তৈরি হয়েছে নেটদুনিয়ায়। কেউ বলছেন এটি নিছক ভুল বোঝাবুঝি, আবার কেউ মনে করছেন তারকাদের প্রতিটি আচরণই অতিরঞ্জিতভাবে বিচার করা হচ্ছে। সব মিলিয়ে একটি ছোট মুহূর্তই আবারও আলোচনার কেন্দ্রে এনে ফেলেছে করিনা কপূর খানকে।
এমকে/টিএ