জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান

জামায়াত যদি কোনো কারণে রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ আর স্বাধীন থাকবে না দেশটা সরাসরি পাকিস্তানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ-৪ আসনের অন্তর্গত মিঠামইনের ঢাকী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ইটনাতে পাঁচজন, মিঠামইনে দশজন, অষ্টগ্রামে পাঁচজন পাকিস্তানি মিলিটারি বসবে। আর জামায়াতের রাজাকার-আলবদররা মিলে এই দেশটাকে আবার ১৯৭১ বানাবে। মানুষ রাস্তায় হাঁটতেও পারবে না।

তিনি আরও বলেন, এই দেশের মা-বোনের ইজ্জত থাকবে না। আল্লাহর দোহাই লাগে আমারে ভোট দিয়েন না, কিন্তু এদের ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানায়েন না। এদের চেয়ে খারাপ মানুষ এই দুনিয়াতে জন্ম নেয় নাই।

জামায়াত নেতাকর্মীদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই প্রার্থী বলেন, ওরা বলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আবার তাদের ডাকসুর ভিপি বলে তারেক রহমানকে লাথি মেরে দেশছাড়া করবে। এত বেয়াদব মানুষ হয় কীভাবে! এই বেয়াদবি, বেতমিজ, বেইমানি এই শব্দগুলো জামায়াতের জন্যই ডিকশনারিতে আছে।

ভোটের মাঠে জামায়াতের অবস্থান নিয়ে তিনি বলেন, ভোট যদি হয়, ওরা ১০ শতাংশ ভোটও পাবে কিনা সন্দেহ। কে ওদের কর্মী, কে ওদের ভোট দিবে?

নির্বাচনী প্রচারে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, প্রথমে বোরকা পরা কিছু মহিলা দিয়ে শিশুদের বিস্কুট-চকলেট দেয়, পরে মায়েদের বলে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। বেহেশতের টিকিট দেওয়ার মালিক আল্লাহ। মানুষ হয়ে আল্লাহ সাজার চেষ্টা করলে তার জায়গা জাহান্নামে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026
বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭ নেতাকর্মী Feb 04, 2026
img
আন্তর্জাতিক মানের দুইটি ছবিতে প্রতীকী চরিত্রে সাই পল্লবি Feb 04, 2026
img
ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকেই: হান্নান মাসউদ Feb 04, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে: ওয়াদুদ ভুইঁয়া Feb 04, 2026
img
‘দ্য প্যারাডাইস’, বাজেট ছুঁয়েছে ২০০ কোটি Feb 04, 2026
img
একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক Feb 04, 2026
img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026