একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক

নির্বাচনী মাঠে ‘কোদাল’ প্রতীকের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, ফুটবল প্রতীকের প্রার্থী এখন দাঁড়িপাল্লার এজেন্ট হিসেবে কাজ করছে। নিজেদের পরাজয় নিশ্চিত জেনে তারা সহিংসতা ও অবৈধ টাকার মাধ্যমে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা-১২ আসনে কোদাল মার্কার নির্বাচন অফিসে সংবাদ সম্মেলন এবং মধুবাগে প্রতিবাদ সমাবেশে সাইফুল হক এসব কথা বলেন।

প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা থানা ও নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে বাধ্য হবো।

সাইফুল হক বলেন, চুরি করে, জোর করে বা টাকা দিয়ে এবার ভোটারদের আকৃষ্ট করা যাবে না। জনগণ এখন সচেতন। আমরা চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা বিজয়ী হবো, ইনশাল্লাহ।

সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ভাইদের রক্ত ঝরানো হয়েছে। এই অন্যায়ের চরম মূল্য দিতে হবে। প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেফতার করুন এবং একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করুন।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান আনোয়ার, আকবর খান, এল রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক। তারা সন্ত্রাস ও হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

সমাবেশে নেতারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় যেকোনো ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026