ভারতের বড় কোনো ব্যবসায়ী পরিবারের ক্ষমতার লড়াই আর বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন ওয়েব সিরিজ ফ্যামিলি বিজনেস। নেটফ্লিক্স সম্প্রতি এই সিরিজের প্রথম ঝলক প্রকাশ করেছে। সিরিজটি পরিচালনা করছেন খ্যাতিমান পরিচালক হাংসাল মেহতা।
একজন প্রভাবশালী ধনকুবের তার কম্পানির দায়িত্ব সামলানোর জন্য একজন তরুণকে উত্তরাধিকারী হিসেবে বেছে নেন।
কিন্তু দায়িত্ব পাওয়ার কয়েক মাস পরেই তাকে অপমান করে বের করে দেওয়া হয়। এরপর শুরু হয় সিংহাসন দখলের লড়াই। পুরনো গোপন রহস্য এবং পরিবারের ভেতরের বিবাদ নিয়ে এই যুদ্ধের গল্প এগিয়ে যাবে। হাংসাল মেহতা ও নীরেন ভাট যৌথভাবে এটি তৈরি করেছেন।
সিরিজে একঝাঁক তারকা অভিনয় করেছেন। প্রধান চরিত্রে আছেন অনিল কাপুর ও বিজয় ভার্মা। এ ছাড়াও রিয়া চক্রবর্তী, নেহা ধুপিয়া, রাইমা সেনসহ আরো অনেকে অভিনয় করেছেন। নেটফ্লিক্স সিরিজটির ঘোষণা দিলেও এটি কবে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত জানানো হয়নি
কেএন/এসএন