১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফিকুর রহমান

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি ৫৪ বছর ধরে যারা মানুষের সাথে প্রতারণা করেছে, তাদের লাল কার্ড দেখানোর নির্বাচন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবে। মুখ দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে চুরির মাল বের করে আনা হবে।

উত্তরবঙ্গকে অবহেলিত রাখার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গ কোনো 'সৎ মায়ের সন্তান' নয়। জামায়াত ক্ষমতায় গেলে উন্নয়নের যাত্রা শুরু হবে এই বঞ্চিত অঞ্চল থেকেই। বিশেষ করে 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের কৃষি ও অর্থনীতির চিত্র বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও বিএনপির কড়া সমালোচনা করেন। বিএনপিকে দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমার পর কিছুটা 'বিশ্রাম' নেওয়ার পরামর্শ দিয়ে তিনি দেশের সেবায় জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। এছাড়া নারীদের মর্যাদা রক্ষা এবং তরুণদের হাতে আগামীর নেতৃত্ব তুলে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আসন্ন গণভোট ও নির্বাচনে 'হ্যাঁ' এর পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

এরআগে, মাঘের হাড়কাঁপানো শীত আর কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে হাতীবান্ধার তিস্তা হেলিপ্যাড মাঠ।বাস, ট্রাক আর নৌকায় চড়ে হাজার হাজার মানুষ জনসভাস্থলে সমবেত হন। বেলা ১টা ৩৫ মিনিটে আমিরে জামায়াত হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছালে লাখো জনতার উচ্ছ্বাসে এক অন্যরকম আবহ তৈরি হয়।

এরও আগে সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আরও একটি বিশাল নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। সেখানেও তিনি একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ওপর জোর দেন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026
img
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 04, 2026
img
জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে শ্রেয়া? Feb 04, 2026
img
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিল ইরান Feb 04, 2026
img
বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখলেন বলি নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ Feb 04, 2026
img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026