বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির

‘কবে বিয়ে করছেন?’- এই প্রশ্নের মুখোমুখি তাঁকে বারবারই হতে হয়। তবে এ বিষয়ে নিজের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন সাফা কবির। সমসাময়িক অনেক সহশিল্পী ও বন্ধুবান্ধবের বিয়ে হয়ে গেলেও এখনই বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়া নেই বলে জানালেন অভিনেত্রী।

সাফা কবির জানান, তাঁর পরিবার থেকে বিয়ে নিয়ে কোনো ধরনের চাপ নেই। বরং ছোটবেলা থেকেই বাবা-মা তাঁকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন।

অভিনেত্রীর ভাষায়, ‘আমার পরিবার থেকে কোনো তাড়াহুড়া নেই। আব্বু-আম্মু সব সময় আমাকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। তাঁরা চাইলে চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার প্রত্যাশা করতে পারতেন, কিন্তু তাঁদের কথা ছিল- যেটা মন চায় সেটাই করো, ভালো থাকো।

অভিনয়ে আসার সময় সমাজ ও আশপাশের মানুষের নানা মন্তব্য শুনতে হলেও বাবা-মা সব সময় তাঁর পাশে ছিলেন বলেও জানান সাফা।

বলেন, ‘অনেক কথা শুনতে হয়েছে, আম্মু-আব্বুকেও শুনতে হয়েছে। কিন্তু তাঁরা সব সময় বলেছেন- সাফা যেটা চাইবে সেটাই হবে। তাঁরা তাঁদের মেয়েকে নিয়ে খুশি, আর আমার বিয়ে নিয়েও কোনো চাপ দেন না।



বিয়ে নিয়ে নিজের ভাবনাও স্পষ্ট করে তুলে ধরেন অভিনেত্রী। তাঁর মতে, বয়স বা সামাজিক চাপের কারণে বিয়ে করার কোনো মানে নেই।

‘আমি এই কারণে বিয়ে করতে চাই না যে আমার বয়স হয়ে গেছে বা সবাই বিয়ে করে ফেলেছে। মানুষ কী বলবে, সে জন্য বিয়ে নয়। হুটহাট বিয়ে করে কিছুদিন পর ভেঙে যাওয়ার চেয়ে আস্থার সঙ্গে বিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ’- বলেন তিনি।

সাফা আরো জানান, তিনি এমন একজন মানুষের অপেক্ষায় আছেন, যার সঙ্গে সারাজীবন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই থাকা যাবে। আপাতত তেমন কাউকে এখনো খুঁজে পাননি বলেও স্বীকার করেন অভিনেত্রী।

‘দোয়া করি, আল্লাহ একজন ভালো মানুষ দেবেন। আমার বিশ্বাস আছে,’ যোগ করেন তিনি। ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হবেন- সে প্রসঙ্গে সাফার বক্তব্য, চেহারা বা বাহ্যিক সৌন্দর্য তাঁর কাছে মুখ্য নয়।

‘খুব সুদর্শন বা অসাধারণ হতে হবে- এমন কোনো শর্ত নেই। ভালো মানুষ মানে, যে মন থেকে ভালো, সৎ, স্বচ্ছ, যত্নশীল, বোঝাপড়াসম্পন্ন ও সহযোগিতাপরায়ণ। যার সঙ্গে জীবনটা আরাম করে কাটানো যাবে,’ বলেন সাফা কবির।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026