দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি

দেশের ভবিষ্যত ক্রিকেট কাঠামো উন্নতির পরিকল্পনা ও সামগ্রিক রূপরেখা নিয়ে গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় তৃণমূলের উন্নয়ন, বয়সভিত্তিক ক্রিকেট, দীর্ঘমেয়াদি কোচিং এবং খেলোয়াড় বিকাশের ওপর জোর দেওয়া হয়।


আজ (বুধবার) এক বিবৃতিতে ওই সভার বিষয়ে বিস্তারিত জানিয়েছে বিসিবি।


দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের বর্তমান কাঠামো পর্যালোচনা করা হয়েছে এই সভায়। এই দুই ধরনের ক্রিকেটের কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করা হয়। বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটের সিলেকশন প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং বয়স যাচাই পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়, যাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়।



আলোচনায় কোচদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালু করা নিয়ে প্রস্তাব দেওয়া হয়। যারা নিজ নিজ ক্ষেত্রে সফলভাবে খেলোয়াড় বিকশিত করতে পারবেন, তাদের জন্য এই প্রণোদনা চালু করার কথা রয়েছে। এ ছাড়া দেশজুড়ে ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের একটি বিস্তৃত ডাটাবেজ তৈরির গুরুত্ব তুলে ধরা হয়, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পারফরম্যান্স ট্র্যাকিংয়ে সহায়ক হবে। বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো নিয়েও আলোচনা হয়েছে বিসিবির সভায়। কোচদের পেশাগত উন্নয়ন ও অগ্রগতির জন্য সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ ক্যারিয়ারের পথ নির্ধারণের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন তারা।

বিসিবি আরও জানিয়েছে, কোচদের প্রশিক্ষণ ও গেম এডুকেশন কারিকুলাম পুনর্বিবেচনা ও হালনাগাদ করতে একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এর বাইরে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের জন্য একটি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রোগ্রাম চালু করার প্রস্তাব এসেছে, যা সামগ্রিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে।

এই সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, খান আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার, জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বিসিবির সিনিয়র কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম, নির্বাচক হাসিবুল হোসেন, জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বিসিবি হাই-পারফরম্যান্স ইনচার্জ জামাল উদ্দিন বাবু এবং নারী ক্রিকেট ইনচার্জ হাবিবুল বাশার।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026