আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানিয়েছে বাংলা একাডেমি।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায়) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক বিষয়ে একাডেমির অবস্থান তুলে ধরবেন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
এসএস/টিএ