© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বড় পরিসরে আসছে ‘কিং’

শেয়ার করুন:
বড় পরিসরে আসছে ‘কিং’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪০ এএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল। শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’ ছবির আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তির দায়িত্ব আবারও পাচ্ছে যশরাজ ফিল্মস-এ তথ্য নিশ্চিত করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এই ঘোষণার মধ্য দিয়ে পুনরুজ্জীবিত হলো বলিউডের অন্যতম সফল পরিবেশনা জুটি, যারা এর আগে বিদেশের বাজারে একের পর এক রেকর্ড গড়া সাফল্য উপহার দিয়েছিল।

বিদেশি দর্শকের কাছে শাহরুখ খানের জনপ্রিয়তা বরাবরই ঈর্ষণীয়। সেই জনপ্রিয়তার সঙ্গে যশরাজ ফিল্মসের বিশ্বব্যাপী পরিবেশনা নেটওয়ার্ক যুক্ত হওয়ায় ‘কিং’ ছবিকে ঘিরে প্রত্যাশা আরও কয়েক ধাপ বেড়ে গেছে। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত ছবিটিকে কেবল একটি সাধারণ মুক্তির গণ্ডিতে রাখছে না, বরং বিশ্বব্যাপী এক বিশাল উদ্বোধনের দিকেই নিয়ে যাচ্ছে।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভক্তদের চোখে ‘কিং’ এখন আর শুধু একটি সিনেমা নয়, বরং হয়ে উঠছে এক বৈশ্বিক সিনেমা আয়োজনের প্রতিশ্রুতি। নির্মাতা ও পরিবেশকের এই সমন্বয় যেন ইঙ্গিত দিচ্ছে-বড় পর্দায় শাহরুখ খানের উপস্থিতি আবারও বিশ্বজুড়ে এক নতুন আলোড়ন তুলতে প্রস্তুত।

পিএ/টিএ

মন্তব্য করুন