নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী ওয়াসিম উদ্দিন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে গোলাকান্দাইলস্থ দিপু ভূঁইয়ার বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন না করার ঘোষণা দেন।
ওয়াসিম উদ্দিন বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়াকে সমর্থন দিয়ে ও তার পক্ষে কাজ করার অঙ্গীকার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য তিনি তার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।’
এ ছাড়া আগামী নির্বাচনে দিপু ভূঁইয়ার পক্ষে কাজ করার জন্য বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব আসলামসহ তার কর্মী-সমর্থকরা একাত্মতা প্রকাশ করেন।
এসকে/এসএন