গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া?

টেলিপাড়ায় যেন আচমকাই নেমে এল বিয়ের হাওয়া। লাল বেনারসি, কপালে চন্দন, পাশে ঘিয়ে রঙের পাঞ্জাবি পরা বর এই সাজেই সামাজিক মাধ্যমে ধরা দিতেই জল্পনার ঝড় উঠল অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস ও প্রভাবশালী কনটেন্ট নির্মাতা মুকুল জানাকে ঘিরে। একের পর এক ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে প্রশ্ন, তবে কি চুপিসারে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই জুটি?

রত্নাপ্রিয়ার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছে। অতীতে এক জনপ্রিয় ধারাবাহিকের পরিচালকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে টেলিপাড়ায় কম গুঞ্জন শোনা যায়নি। সেই অধ্যায় ফুরোতে না ফুরোতেই হঠাৎ বিয়ের সাজে নতুন সঙ্গীর সঙ্গে উপস্থিতি অনেককেই বিস্মিত করেছে। ছবির আবহ, ভঙ্গি আর দু’জনের স্বচ্ছন্দ উপস্থিতি দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, এ যেন নিছক অভিনয় নয়, বাস্তবেরই কোনও ঘোষণা।



কিন্তু পর্দার আড়ালের গল্পটি ভিন্ন। জানা যায়, এই সাজ কোনও বাস্তব বিয়ের নয়, বরং একটি প্রচারচিত্রের শুটিংয়ের অংশ। কাজের প্রয়োজনেই বর-কনের বেশে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন রত্নাপ্রিয়া ও মুকুল। তবু রহস্য ঘনীভূত করেছে ছবির সঙ্গে দেওয়া সংক্ষিপ্ত বার্তা। স্পষ্ট কিছু না লিখে শুধু কৃতজ্ঞতা আর ভালোবাসার ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করায় জল্পনার আগুন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। দু’জনের কেউই সরাসরি ব্যাখ্যা না দেওয়ায় কৌতূহল আরও বেড়েছে অনুরাগীদের।

সামাজিক মাধ্যমে তাঁদের এই সাজ মুহূর্তেই নজর কাড়ে। কেউ বলছেন, নিছক প্রচারের কৌশল হলেও রসায়নটা বেশ স্বতঃস্ফূর্ত। আবার অনেকের ধারণা, কাজের আড়ালেই হয়তো গড়ে উঠছে বিশেষ কোনও সমীকরণ। একমত প্রায় সকলেই বিয়ের সাজে এই জুটিকে দারুণ মানিয়েছে। বাস্তব জীবনের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, তা সময়ই বলবে, তবে আপাতত এই ‘বিজ্ঞাপনী বিয়ে’ই টেলিপাড়ার নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।

পিআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026