রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা!

এই মুহূর্তে জি ফাইভের পর্দায় দর্শকদের নজর কেড়েছে ওয়েব সিরিজ ‘কালিপটকা’। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই সিরিজের গল্পের ধরন এতটাই আলাদা যে অল্প সময়েই মন জয় করে নিয়েছে দর্শকদের। সিরিজের প্রচারের জন্য ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে স্বস্তিকাকে। এবার একেবারে অন্যরকম অবতারে ধরা দিলেন তিনি।

দীর্ঘদিনের বন্ধু কনিনীকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোমর বেঁধে রান্নাঘরে হাজির হলেন স্বস্তিকা। জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘রান্নাঘর’-এ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে তাঁকে। আড্ডা, গল্প আর রান্না-সব মিলিয়ে জমজমাট এই বিশেষ পর্বে স্বস্তিকা রান্না করেছেন বিট চিকেন এবং গুড় ঢেঁড়স। বন্ধুত্বের উষ্ণতা আর রান্নার স্বাদ-দুটোই থাকবে এই এপিসোডে।

এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার বিকেল চারটেয়। পাশাপাশি থাকবে ‘কালিপটকা’ সিরিজ নিয়ে নানা অজানা গল্প ও অভিজ্ঞতার কথাও।

প্রসঙ্গত, ‘কালিপটকা’ সিরিজে স্বস্তিকার সঙ্গে অভিনয় করেছেন শ্রুতি দাস, শ্রেয়া ভট্টাচার্য ও হিমিকা বসু। তবে দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে অনির্বাণের উপস্থিতি। একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন তিনি-গলায় চেন, মাথায় কাটা দাগ-সব মিলিয়ে অনির্বাণকে দেখে চিনতেই কষ্ট হচ্ছে অনেকের।

অভিরূপ ঘোষ পরিচালিত এই ওয়েব সিরিজটি দেখা যাচ্ছে জি ফাইভে। অনির্বাণের সঙ্গে কাজ করার ইচ্ছা আগেও প্রকাশ করেছিলেন স্বস্তিকা। গত বছর ‘বিবি পায়রা’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন, যদিও সেই ছবি এখনও মুক্তি পায়নি। এর মধ্যেই ওয়েব সিরিজের হাত ধরে আবার জুটি বাঁধলেন তাঁরা।

২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন মুক্তি পেয়েছে ‘কালিপটকা’। সিরিজে চারজন নিম্ন-মধ্যবিত্ত নারীর গল্প উঠে এসেছে, যারা জীবনের নানা আঘাত সহ্য করতে করতে একসময় প্রতিশোধের আগুনে ঘুরে দাঁড়ায়। বাস্তব, তীক্ষ্ণ আর সাহসী—এই কারণেই ‘কালিপটকা’ এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026