সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট দখল করে এখনও সেরা উইকেট শিকারীর জায়গায় জ্বলজ্বল করছেন সাকিব আল হাসান। পেছনে ফেলেছেন শহিদ আফ্রিদি ও লাসিথ মালিঙ্গাদের মতো তারকাদের। নির্বাসনে থাকা এই ক্রিকেটারের সামনে এখন রাজত্ব হারানোর শঙ্কা। সিংহাসন দখলে নিতে এবারের বিশ্বকাপে মিশন শুরু করবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রশিদ খানরা।


মূলত, সাকিব আল হাসান যখন মাঠে খেলে, তখন লাল-সবুজরা পায় বাড়তি রসদ। ব্যাট-বলের হুংকারে গর্জে ওঠে পুরো গ্যালারি। তবে সেই সাকিব আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে যোজন যোজন দূরে।


এই অলরাউন্ডার যখন নির্বাসনে তখন দুর্যোগের কালো মেঘটা জমেছে দেশের ক্রিকেটে। আইসিসির দ্বিমুখী নীতির কারণে প্রথমবারের মতো বিশ্বকাপ বয়কট করতে বাধ্য হয় বাংলাদেশ।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানের পাতা উল্টালে সাকিবের নামটা যেন জ্বলজ্বল করছে ধ্রুবতারার মতো। ১, ২ কিংবা ১০ নয়, বিশ্বকাপের মঞ্চে শিকার করেছেন ঠিক ৫০টি উইকেট।



যে রেকর্ডের নিচে চাপা পড়ে আছেন শহিদ আফ্রিদি কিংবা লাসিথ মালিঙ্গার মতো কিংবদন্তিরা।

রাজনীতির ময়দানে নাম লেখানোর পর ক্যারিয়ারটাই যেন থমকে গেল এই পোস্টার বয়ের। দেশে ছাত্র-জনতার বিপ্লবের পর দেশান্তরি হয়ে আছেন আছেন লম্বা সময় ধরে। টি-টোয়েন্টির ফেরিওয়ালা হয়ে বিশ্বের আনাচে-কানাচে খেলে বেড়াচ্ছেন লিগ। ক্রিকেট বিশ্ব যাকে জাদুকর বলে চিনতো, সেই জাদুকর আজ নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত।

সাকিবহীন এই বিশ্বকাপে তার গড়া সিংহাসনটা আজ নড়বড়ে। ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা রশিদ খান, আধুনিক ক্রিকেটের দুই স্পিন জাদুকর শিকারির মতো ওত পেতে আছেন সাকিবের সেই ৫০ উইকেটের রেকর্ড নামের রাজ্যটিকে দখলে নিতে। যেখানে তাদের দুজনের ঝুলিতেই আছে ৩৭টি করে উইকেট। ইতিহাস হয়তো বদলে যাবে, নতুন কেউ উঠবে চূড়ায়; তবে সাকিবের সেই দাপুটে বিচরণ ভুলতে পারবে কি ক্রিকেট বিশ্ব?

বাংলাদেশ এবারের বিশ্বকাপে নেই, নেই এই পোস্টার বয়ও। তবে নির্বাসন জীবন কাটিয়ে আলমারিতে তুলে রাখা সেই লাল-সবুজের গৌরবময় জার্সিটা আবারও গায়ে চড়াতে পারবেন কি-না সাকিব, তা হয়তো সময়ই বলে দেবে।

এমআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান Feb 06, 2026
img
খাগড়াছড়িতে ১৮৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টিতে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম Feb 06, 2026
img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026
img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026