জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে আবার দেশে জঙ্গিবাদের উত্থান হবে। বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে। তাই তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধর্মান্ধ এই জঙ্গিগোষ্ঠী আবার যদি সুযোগ পায় তাহলে দেশের অনেক বড় ক্ষতি হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। তাছাড়া অপশক্তির কাছে দেশ, জাতি ও জনগণ নিরাপদ নয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী শহরের দক্ষিণ কান্দাপাড়া  এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, একটি দল মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। সেখানে গিয়ে বলছে, আপনারা ধানের শীষ (বিএনপি), লাঙ্গল  ও নৌকা (আওয়ামী লীগকে) দেখেছেন। এবার আমাদেরকে দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, আপনাদের অপকর্মতো ৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী চক্রেরা এই দেশের মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে। 

জামায়াতকে উদ্দেশ করে খায়রুল কবির খোকন বলেন, আপনারাতো মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না। সেই সময় আপনারা বাংলাশেকেই স্বীকার করেন নাই। এখনো পযর্ন্ত আপনারা জাতীয় সৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদ মিনারে যান না। জাতীয় সংগীত গান না। 

তিনি বলেন, তারা বাংলাদেশকে স্বীকার করে না। তারা বিভ্রান্তি তৈরি করছে। তাদের কাছে এই দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তারা যদি সুযোগ পায়, এই দেশের অনেক বড় ক্ষতি হবে।

খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে যে প্ল্যান হাতে নিয়েছেন, স্বাধীনতার পর কোনো দল এই ধরনের প্ল্যান হাতে নেয়নি। তার এই প্ল্যানে দেশের মানুষ ও রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে। তাই দেশের কল্যাণে আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ অধির আগ্রহে রয়েছে। তাই আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট তারেক রহমানের পক্ষে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহব্বান জানাই।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন ও শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা আমিনুল রহমান বাচ্চুসহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান Feb 06, 2026
img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026
img
‘গুপ্ত’ বলার কারণে আপনাদেরও হাসিনার মতো পতন হবে : ডা. মিতু Feb 06, 2026
img
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত শামা ওবায়েদ Feb 06, 2026
img
‘রোল মডেলরা এসব করে না’- হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি Feb 06, 2026
img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img

বিএনপির নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি Feb 06, 2026
img
তারেক রহমান যে কারণে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’ Feb 06, 2026
img
'করবো কাজ, গড়বো দেশ': বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার Feb 06, 2026
img
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল করবে বিএনপি Feb 06, 2026
img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026