ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, একটি মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নে হিন্দু ধর্মালম্বীদের মহোৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বিএনপি সবসময় অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। অতীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করেছে। ভবিষ্যতেও সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বিএনপি।

তিনি বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। কে, কোন ধর্মের অনুসারী, সেটি বড় পরিচয় নয়। আমাদের আসল পরিচয় আমরা মানুষ। বিপদে-আপদে আমরা একে অপরের পাশে দাঁড়াই। মুসলমানের অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেয়, তেমনি হিন্দুদের পূজা-পার্বণে মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, আমরা সবাই বাঙালি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশ গড়তে হলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলো, দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু, জেলা যুবদলের সদস্য সাখাওয়াত হোসেন মামুন খাঁনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026