ধরা পড়ল বুবলীর বেবিবাম্প!

মা হতে যাচ্ছেন বুবলী। শাকিব খান ও বুবলীর ঘরে আসছে দ্বিতীয় সন্তান। বৃহস্পতিবার দেশের একটি গণমাধ্যম অনলাইন ভার্সনে এই খবর প্রকাশের পর শুক্রবার প্রকাশ্যে এসেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে বিস্কিট রংয়ের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী।

এ পোশাকে নায়িকার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। তার হাঁটাচলাফেরায় স্পষ্ট হয়ে ওঠে তিনি মা হতে চলেছেন এবং অন্তসত্ত্বার প্রাথমিক পর্যায়ে নেই।

জানা গেছে, বুবলী শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। শাকিব খানের পরামর্শে মার্কিন মুলুকেই সন্তান জন্ম দেবেন।

সেসময়য় শাকিব খানও পাশে থাকতে পারেন।

মা-বাবা হওয়ার বিষয়টি শাকিব খান কিংবা বুবলী কেউই আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে দেশের একটি গণমাধ্যমকে শাকিব খানের একটি ঘনিষ্ঠসূত্র নিশ্চিত করেছে বুবলী অন্তসত্ত্বা ও শাকিব খান বাবা হতে যাচ্ছেন।



শুক্রবারের ঐ আয়োজনে বুবলী মা হতে যাচ্ছেন- এমন কথা অস্বীকার করেননি আবার স্বীকারও করেননি।

কৌশলে এড়িয়ে গেছেন। সাংবাদিকরা তার বর্তমান ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চাইলে হাসিমুখেই বুবলী বলেন, যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলবো। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।

বুবলী আরও বলেন,আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।

বিদেশে যাত্রা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও হাসিমুখে সবাইকে নিজের পাসপোর্ট দেখান বুবলী। বলেন, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট। যেটা আজ হাতে পেয়েছি।

ভক্তরা শাকিব-বুবলীর সম্পর্ক বরাবরই দূরত্বের জেনে আসলেও তাদের বাবা-মা হওয়ার বিষয়টি এই সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। যদিও শাকিব-বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীর যখন গত বছর যখন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘুরে বেড়াচ্ছিলেন, তখনও প্রশ্ন তৈরি করেছিল- যে আবার এ দুই জন এক হচ্ছেন।

সেই প্রশ্ন ফের সামনে।   

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026