ঘূর্ণিঝড় আম্ফান: নোয়াখালীতে প্রস্তুত ৪৬০ আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় নোয়াখালীর উপকূলীয় পাঁচ উপজেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, পর্যাপ্ত শুকনো খাবার ও স্বেচ্ছাসেবক বাহিনীকে প্রস্তুত রাখার পাশাপাশি করোনাভাইরাস আক্রান্ত রোগীদের আশ্রয়কেন্দ্রের নিকটবর্তী আইসোলেশন সেন্টারে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।

জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, জেলার উপকূলীয় সদর, সুবর্ণচর, হাতিয়া, কোম্পানীগঞ্জ ও কবিরহাটে ৪৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে সাড়ে তিন লাখ লোক আশ্রয় নিতে পারবে। এছাড়া করোনাভাইরাস আক্রান্তদেরকে নিকটবর্তী আইসোলেশন সেন্টারে এবং অবরুদ্ধ বাড়ির লোকজনকে আশ্রয়কেন্দ্রে আলাদা কক্ষে রাখার ব্যবস্থা করা হয়েছে

তিনি বলেন, দুর্যোগকালীন সময়ের জন্য পর্যন্ত শুকনো খাবার, শিশু খাদ্য ও জিআর মজুদ রাখা হয়েছে। গবাদি পশুর জন্য প্রস্তুত রাখা হয়েছে মাটির কিল্লা। এছাড়া জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম, যানবাহন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ছয় হাজার সাতশ স্বেচ্ছাসেবক।

রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও নোয়াখালী জেলা ইউনিটের সেক্রেটারি শিহাব উদ্দিন শাহিন বলেন, আপদকালীন সময়ের জন্য সাড়ে তিন লাখ টাকা, একটন চিড়া, মুড়ি, তিন মন গুড়, পাঁচ হাজার বোতল বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং শতাধিক প্রশিক্ষিত স্বেচ্চাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, তার উপজেলায় ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৮০ হাজার লোক রাখা যাবে। এর পাশাপাশি জরুরি প্রয়োজনে সরকারি-বেসরকারি স্থাপনা সমূহ প্রস্তত রাখা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026
img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026