গুগলের অফিসে একসঙ্গে ডিনারের অপেক্ষায় নর্থসাউথ জুটি!

নর্থসাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন মো. সামিউল ইসলাম। পড়াশোনা শেষে তিনি Mukto Software Ltd, AlgoMatrix ও Shopee তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। পরে ডাক পান গুগলে। সেখানে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পান। খুশির খবর হল তার স্ত্রী নাবিলা আহমেদও এবার চান্স পেয়েছেন গুগলে। তিনিও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

জানা গেছে, স্বামীর অনুপ্রেরণায় গুগলে চান্স পেয়েছেন নাবিলা। স্বামী মোহাম্মদ সামিউল আলম গুগলে চান্স পাওয়ার পর তার সঙ্গে লন্ডনে যান নাবিলা। তবে সংসার সামলে পড়াশোনাটা ঠিকই চালিয়ে গেছেন নাবিলা। এবার তিনিও ডাক পেলেন গুগলে। গুগলের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে সুযোগ দেয়া হয়েছে তাকে। শিগগিরিই তিনি গুগলের লন্ডন অফিসে যোগ দেবেন বলে জানা গেছে।

নাবিলার সহপাঠীরা জানান, নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে এই প্রথম কোন ছাত্রী গুগলে চান্স পেয়েছেন। এর আগেও ওই বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকজন গুগলে চান্স পেয়েছেন। তবে ছাত্রী হিসেবে নাবিলাই প্রথম।

জানা গেছে, নাবিলা বর্তমানে থটওয়ার্কস নামে একটি কোম্পানীতে ডেভেলপার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি NewsCred নামে আরেকটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

এদিকে স্ত্রী গুগলে চান্স পাওয়ার পর ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সামিউল। গুগলের অফিসে বসে স্ত্রীর সঙ্গে ডিনারের সেই মুহুর্তের অপেক্ষা আছেন তিনি। ওই স্ট্যাটাসে সামিউল স্ত্রীর সাফল্য কামনা করে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থী বর্তমানে গুগলে কাজ করছেন। গত সপ্তাহে অনিক সরকার নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী গুগলে ডাক পেয়েছিলেন। তিনি বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। ভর্তি পরীক্ষাতেও তিনি প্রথম স্থান অধিকার করেন।

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026