করোনা সংকট বাড়াচ্ছে রোবটের গুরুত্ব

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট ভবিষ্যতে মানুষের স্থান দখল করে নিতে পারে- এমন শঙ্কা সিনেমার পর্দায় মাঝে মাঝেই দেখা যায়। তবে করোনা মহামারিতে বিষয়টি ভিন্নভাবে উঠে এসেছে। এই সময়ে মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছে রোবট।

এর একটি প্রাকৃতিক সুবিধাও রয়েছ। আর তা হচ্ছে করোনাভাইরাস মেশিনকে আক্রান্ত করতে পারে না। ফলে করোনার এই পরিস্থিতিতে রোবট ব্যবহার করে কর্মক্ষেত্রে মানুষের শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব।

বর্তমানে বিজ্ঞানীরা যেখানে ক্ষেত্রে কোনো ধরণের শিক্ষা বা সেবার জন্য ব্যক্তির প্রয়োজন হয়, সেখানে রোবটের ব্যবহার বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটানোর চেষ্টা করছেন। বড় প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে।

ইতিমধ্যে করোনাভাইরাসের মহামারির মতো পরিস্থিতিতে রোবট যে কতটা সহায়ক হতে পারে, তার আরেকটি নজির সৃষ্টি করেছে জার্মানির দুইটি কোম্পানি। তারা সম্মিলিতভাবে রোবট ব্যবহার করে এক সপ্তাহের মধ্যে একটি পুরোপুরি অটোমেটিক উৎপাদন প্রক্রিয়া গড়তে সক্ষম হয়েছেন। আর এ প্রক্রিয়া ব্যবহার করে জার্মানিতে দ্রুত ফেস মাস্ক তৈরি সম্ভব হচ্ছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিকস (আইএফআর)-এর সুসানে বিলার অবশ্য রোবটের ব্যবহার শীঘ্রই বাড়ার ব্যাপারে বেশ আশাবাদী। তিনি মনে করেন, করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা তোলার পর বেশি করে রোবট ব্যবহার করে দোকানপাটে মানুষ কর্মীর ব্যবহার কমিয়ে ফেলা সম্ভব।

তার মতে, এতে সামাজিক দূরত্ব বজায় রাখা যেমন সহজ হবে, তেমনি মানুষের সঙ্গে মানুষের স্পর্শও কমানো যাবে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বার্নারডিনোতে অবস্থিত ম্যাকডোনাল্ডসের মতো ফাস্ট-ফুড চেইনগুলো খাবার প্রস্তুত ও সরবরাহ করতে পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহার শুরু করছে।

আমাজন এবং ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানের গুদামে কর্মদক্ষতা বাড়ানোর জন্য রোবট এরই মধ্যে ব্যবহৃত হচ্ছে।

কোভিড-১৯ এর মহামারির পর এই দুটি কোম্পানিই বাছাই, শিপিং এবং প্যাকেটজাত করার জন্য রোবটের ব্যবহার আরও বাড়ানোর চিন্তা করছে।

তবে শিল্পকারখানায় রোবটের ব্যবহার বাড়লে মানুষের চাহিদা কমবে বলে একটি ধারণা দীর্ঘদিন ধরেই রয়েছে। আর এতে অনেক মানুষের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। করোনা সংকটে অনেক মানুষ গৃহবন্দি থাকায় বিষয়টি অনেকে স্বাভাবিকভাবে নিলেও করোনা পরবর্তী বিশ্বে রোবটের ব্যবহার বাড়ানোর বিরোধিতা আবারও গতি পেতে পারে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026