ঝিনাইদহে সড়কে চাঁদাবাজির সময় আটক ৪

ঝিনাইদহের মহেশপুরে সড়কে ট্রাকে চাঁদাবাজির সময় ৪ জনকে হাতে নাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মহেশপুর-চৌগাছা সড়কের হুদোর মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চাঁদা আদায় করার রশিদসহ নগদ টাকা।

আটক চারজন হলেন- মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের শাকিল, সুমন, হুসাইন ও যশোর জেলার চৌগাছা উপজেলার কান্দি গ্রামের জাহিদ হাসান। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার এসআই মো. মাসুদ মিয়া জানান, মহেশপুর-চৌগাছা সড়কের হুদোর মোড়ে রাতের বেলায় পৌরসভার রশিদ দেখিয়ে এলাকার কতিপয় সন্ত্রাসী দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছিল। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সড়কটি দিয়ে চলাচল করা যানবাহন থেকে জোর করে চাঁদা তুলতে থাকে তারা। এ সময় চাঁদা দিতে অস্বীকার করার কারণে একজন ট্রাকচালককে বেদম মারপিট করা হয়। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চাঁদা আদায় করা অবস্থায় হাতে নাতে ৪ জনকে আটক করে। একই সময় আহত ট্রাকচালককে উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, পরে বুধবার সকালে আহত ওই ট্রাকচালক যশোর জেলার অভয়নগর উপজেলার কাপাসিয়া গ্রামের ট্রাকচালক মো. এখলাচ মোল্লা বাদি হয়ে আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। বিকেলে আটক করা ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম বলেন, সড়ক-মহাসড়কে চাঁদাবাজি করতে দেওয়া হবেনা। যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026
img
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 04, 2026
img
জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে শ্রেয়া? Feb 04, 2026
img
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিল ইরান Feb 04, 2026
img
বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখলেন বলি নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ Feb 04, 2026
img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026