ঝিনাইদহে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

ঝিনাইদহে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম আশরাফুল ইসলাম (২১)। সে যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের ইমারত হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ জেলা দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মো. তারেক হাসান ভুঁইয়া জানান, দুর্ঘটনা কবলিত বালুবোঝাই ট্রাকটি কুষ্টিয়া থেকে যশোরে যাচ্ছিল। সড়কের খড়িখালী নামক স্থানে আসার পরে হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়ে। হেলপার আশরাফুল ইসলাম ট্রাকের ক্যাবিনের বাম দিকে বসা ছিলেন। মাথায় প্রচণ্ড আঘাতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

তিনি আরও জানান, পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে হাইওয়ে পুলিশের বারোবাজার থানার কাছে লাশ হস্তান্তর করেন তারা।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026
img
রুশ নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ভারত Feb 03, 2026
img
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড Feb 03, 2026
img
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা Feb 03, 2026
img
দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস Feb 03, 2026
img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026
img
তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান Feb 03, 2026
img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026