ঝিনাইদহে প্রথমবারের মতো চালু হলো বিট পুলিশিং

ঝিনাইদহে প্রথমবারের মতো বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহ পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের ব্যাপারীপাড়া (শাপলা চত্তর) এলাকায় একটি বাড়িতে বিট পুলিশিংয়ের প্রথম অফিস উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমানসহ জেলার ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং পৌর কাউন্সিলরবৃন্দ।

এসময় পুলিশ সুপার জানান, ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে এবং পৌরসভা এলাকায় ৩টি ওয়ার্ড মিলিয়ে একটি করে বিট পুলিশিং অফিস গড়ে তোলা হবে। সেই হিসেবে এ জেলায় ৮৫টি বিট পুলিশিং কার্যালয় খোলা হবে।

তিনি আরও জানান, এসব বিটে একজন করে এসআই, একজন এএসআই এবং ৩ জন করে পুলিশ কনস্টেবল থাকবেন। দিনরাত তারা পাড়া মহল্লা এবং গ্রামের নিরাপত্তা নিশ্চিত করবেন। সেই সাথে প্রকাশ্যে ও গোপনে অপরাধীদের গতি বিধির ওপর নজরদারিসহ সাধারণ মানুষের সাথে মিশে থাকবেন। তারা মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করবে এবং তৎক্ষণিকভাবে আইনী ব্যবস্থা নিতে পারবেন। এতে করে পুলিশ-জনতা কাছাকাছি থাকার সুযোগ সৃষ্টি হবে।

এলাকায় কোন ধরনের অপরাধ সংঘটিত হলে বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে বলেও জানান জেলা পুলিশের প্রধান এ কর্মকর্তা।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026