ভারতে মদ্যপানে বিষক্রিয়ায় ৮৬ জনের মৃত্যু

ভারতের পাঞ্জাবে মদ খেয়ে বিষক্রিয়ায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়ছেই। শুক্রবার এ সংখ্যা ছিল ২১ জন। একদিন পরেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। এ ঘটনায় পাঞ্জাব জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

পাঞ্জাবের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এসব তথ্য দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিকর পদার্থ মিশ্রিত মদ বিক্রির দায়ে শনিবার পাঞ্জাবের অমৃতসর, রুরাল, গুরুদাসপুর ও তরণ তারণর নামক তিন জেলার ১০০ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে রাজ্য পুলিশ। এসব অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এঘটনায় ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত পর্যন্ত পাঞ্জাবের তরণ তারণ জেলায় মৃতের সংখ্যা ছিল ১৯ জন। শনিবার তা বেড়ে দাড়িয়েছ ৪২ জনে। এছাড়া অমৃতসরে ১১, বাটালা ও গুরুদাসপুরে ৯ জনের মৃত্যু হয়েছে।

পাঞ্জাবের ডেপুটি কমিশনার অফ পুলিশ কুলবন্ত সিং জানিয়েছেন, তরণ তারণ জেলা সদর এবং শহর এলাকায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। এঘটনায় তদন্ত শুরু হয়েছে।

পাঞ্জাবের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার বিষমদ পানে অসংখ্য মানুষ মারা গেছে। যা সরকারি হিসাবের তুলনায় আরও বেশি। কারণ ভুক্তভোগী অনেক পরিবার সম্মানের কথা বিবেচনা করে বিষয়টিকে সামনে আনতে চাচ্ছেন না। এছাড়া অনেক পরিবার আইনী ঝামেলায় জড়াতে চাইছে না। যে কারণে মৃতের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না।

গুরুদাসপুরের জেলা প্রশাসক মোহম্মদ ইসফাক বলেন, অনেক পরিবার এটাই স্বীকার করছে না যে, বিষাক্ত মদ পানের কারণে তাদের পরিজনের মৃত্যু হয়েছে। পরিবারগুলো দাবি করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটছে।

প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের কারণে লকডাউন বলবৎ থাকায় ভারতের বিভিন্ন রাজ্যে মদের দোকান বন্ধ রয়েছে। তাই উপায় না পেয়ে ঘরে ঘরে বানানো হচ্ছে চোলাই মদ। এসব মদ বিষে পরিণত হচ্ছে নিমেষেই। আর তা পান করে প্রতিদিনই কোনো না কোনো ভারতীয় মারা যাচ্ছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026