চার লাখ টাকা বিনিয়োগে ১৫ দিনে ছয় লাখ! ইভ্যালির ৩ কর্মী আটক

চার লাখ টাকা বিনিয়োগে মাত্র পনেরো দিনেই পেয়ে যাবেন ৬ লাখ টাকা! মানে পনেরো দিনেই দুই লাখ আয়! মানিকগঞ্জের এক সরকারি চাকরিজীবীকে এমনই লোভনীয় প্রস্তাব দেয় ইভ্যালি ই-কমার্স নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু ওই চাকরিজীবী ইভ্যালির প্রতারণার ফাঁদে পা দেননি।

তবে চক্রটি বসে নেই। নানা লোভনীয় প্রস্তাব দিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রতিষ্ঠানটি প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। পরে টাকা নিয়ে সময় মত গ্রাহকদের পণ্য না দেয়ায় মানিকগঞ্জের সিংগাইরে ৩৯ লাখ টাকাসহ ‘ইভ্যালি ই-কমার্সের’ ব্যবস্থাপকসহ দুই কর্মীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বিপ্লব মিয়া, সহকারী ব্যবস্থাপক ববিদুল ইসলাম এবং জামাল।

সোমবার দুপুরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পারিল বাজারে অবস্থিত ইভ্যালী ই-কমার্স নামের ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালান সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা।

এসময় ইউএনও রুনা লায়লা বলেন, ইভ্যালী ই-কমার্স নামের প্রতিষ্ঠানটি বলধরা এলাকার পারিল বাজারে একটি অফিস বসিয়ে গ্রাহকদেরকে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। এছাড়া বিভিন্ন পণ্যের আকষর্ণীয় অফার দিয়ে পণ্য বিক্রি ও চাহিদাকৃত পণ্য সময় মতো না দিয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি।

জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতিদিন বিকাশ ও নগদে প্রায় এক থেকে দেড় কোটি টাকা গ্রহণ করে। কিন্তু প্রতিষ্ঠানটির কোনো ব্যাংক একাউন্ট নেই।

আটকদের দেয়া তথ্য মতে, তারা ইভ্যালী ই-কমার্সের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোবাইলে কিংবা অনলাইনে নানা ধরণের প্রোডাক্ট অর্ডার নেন। পরে তা গ্রাহকদের পৌঁছে দিয়ে থাকেন। কিন্তু এর আড়ালে ওই প্রতিষ্ঠানটি অল্প দিনে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতিদিন বলধরা শাখায় এক থেকে দেড় কোটি টাকা বিকাশ ও নগদে গ্রহণ করেছে।

সম্প্রতি তারা মানিকগঞ্জে কর্মরত একজন সরকারি চাকরিজীবীকে চার লাখ টাকা বিনিয়োগের বিনিময়ে মাত্র পনেরো দিনে ৬ লাখ টাকা দেয়ার লোভ দেখায়। নাম প্রকাশ না করার শর্তে ওই সরকারি কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটির প্রলোভনের মাত্রা দেখে যেকোনো সচেতন মানুষের সন্দেহ হবে। এজন্য তিনি ইভ্যালী ই-কমার্স থেকে সরে আসেন।

উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা গণমাধ্যমকে বলেন, আটক প্রতারকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026