ঢাকা উত্তর সিটি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ব্যবসায়ী আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

অন্যদিকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শুন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে দলের মনোনয়ন পেয়েছেন তার বোন সৈয়দ জাকিয়া নূর লিপি।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আনিসুল হক। তার মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়েছিল।

এরপর ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার কথা ছিল।

ওই নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলাম মনোনয়ন পেয়েছিলেন।

পরে উত্তর সিটির নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে ও তফসিলের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে রিট করা হলে নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

আদালতের ওই স্থগিতাদেশ উঠে যাওয়ায় নুতন করে এ পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ ফেব্রুয়ারি এ সিটির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026