সৈয়দ আশরাফের আসনে বোন লিপি নৌকার প্রার্থী

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শুন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে দলের মনোনয়ন পেয়েছেন তার বোন সৈয়দ জাকিয়া নূর লিপি।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৩০ জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন। ফুসফুসের ক্যান্সারে সৈয়দ আশরাফ ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান।

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আগামী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ-১ আসনে উপ-র্নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে কমিশনের ঘোষণার পর আওয়ামী লীগ ২৩ থেকে ২৫ জানুয়ারি কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম বিতরণ করে।

দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম নেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি ও আশরাফের ছোট ভাই সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ সাফায়েতুল ইসলাম, রাষ্ট্রপতি আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, শরীফ আহমদ সদী, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক ও এম এ হান্নান।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সৈয়দ আশরাফকে মনোনয়ন দেওয়া হলেও মশিউর রহমান হুমায়ুনকেও দলের চিঠি দেয়া হয়েছিল। সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন ছিলেন। পরে সৈয়দ আশরাফকেই দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।

 

 টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026