ভিপি নুর গ্রেপ্তার  

ধষর্ণে সহযোগিতা করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

সোমবার রাত সাড়ে ৮টা দিকে রাজধানীর মৎস্য ভবন মোড় থেকে ভিপি নুরকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) ওয়ালিদ হোসেন।

এদিকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা জানিয়েছেন, নুরের সঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আরও কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।

এর আগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনের ৬ নেতার বিরুদ্ধে ধর্ষণ এবং সহযোগিতার অভিযোগ এনে লালবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। মামলার বিষয়টি নিশ্চিত করেন পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসান আল মামুনকে। নুর ও মামুন ছাড়া মামলার অপর চার আসামি হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ও মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকী।

মামলার এজহারে ওই ছাত্রী উল্লেখ করেছেন, হাসান আল মামুন আমার ডিপার্টমেন্টের বড় ভাই। ২০১৮ সালের ২৯ জুলাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সুবাদে তার সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে মামুনের সঙ্গে আমি প্রেমের সম্পর্কে জড়াই। প্রেম চলাকালীন ম্যাসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে শারীরিক সম্পর্কের ইঙ্গিত দেয় মামুন। গত ৩ জানুয়ারি দুপুরে হাসান আল মামুন আমাকে তার রাজধানীর নবাবগঞ্জের মসজিদ রোডের ১০৪ নম্বর বাসায় যেতে বলে। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন আমাকে ধর্ষণ করে।

অভিযোগে তিনি আরও বলেন, ঘটনার পর ৪ জানুয়ারি আমি অসুস্থ হয়ে পড়ি। ১২ জানুয়ারি মামুনের বন্ধু সোহাগ আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ওই সময় মামুন ও সোহাগের কারণে আমি ক্যাম্পাসের গণমাধ্যম কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এর আগে মামুনকে বিয়ের জন্য চাপ দিলে প্রথমে রাজি হলেও পরে সে আমাকে এড়িয়ে যেতে শুরু করে।

মামলায় ভিপি নুরকে আসামি করার বিষয়ে ওই ছাত্রীর অভিযোগ, উপায় না দেখে ২০ জুন বিষয়টি ভিপি নুরকে জানাই। তিনি মামুনের সঙ্গে বসে একটা সুব্যবস্থা করে দেবেন বলে আশ্বস্ত করেন। এর চার দিন পর ভিপি নুর নীলক্ষেতে আমার সঙ্গে দেখা করেন কিন্তু তিনি মীমাংসার বিষয়টি এড়িয়ে আমাকে এ বিষয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। বাড়াবাড়ি করলে তার ভক্তদের দিয়ে ছাত্র অধিকার পরিষদের ১.১ মিলিয়ন সদস্যের ফেসবুক গ্রুপে আমার নামে কুৎসা রটাবেন বলে হুমকি দেন। ওই সময় নুর আরও জানান তার একটি লাইভে আমার সব সম্মান চলে যাবে। ইতোমধ্যে মামলার চার নম্বর আসামি সাইফুল ইসলাম আমার নামে কুৎসা রটিয়েছে এবং ৫ ও ৬ নম্বর আসামিকে লাগিয়ে দেয় কুৎসা রটাতে। তারা ম্যাসেঞ্জার চ্যাট গ্রুপে আমার চরিত্র নিয়ে কথা বলে মানসিকভাবে বিপর্যস্ত করাসহ সম্মিলিতভাবে চক্রান্ত করে।

জানুয়ারির ঘটনায় সাড়ে ৮ মাসের বেশি সময় পরে মামলা করার বিষয় ওই ছাত্রী জানান, তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় এবং আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়ায় মামলা করতে বিলম্ব হয়েছে।

আরও পুড়ন

ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026