কামাল হোসেনকে বহিষ্কার করবে গণফোরাম

দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের জন্য গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে শোকজ করা হবে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী সভাপতি ও মুখপাত্র সুব্রত চৌধুরী। তিনি আরও বলেন, ড. কামাল হোসেন যদি শোকজের জবাব সন্তোষজনক ভাবে দিতে ব্যর্থ হন, তাহলে তাকে দল থেকে চূড়ান্ত ভাবে বহিষ্কার করা হবে।

বুধবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সুব্রত চৌধুরী আরও বলেন, ‘আগামী সম্মেলনে যদি কামাল হোসেন আসেন তবে তাকে সঙ্গে নিয়ে আমরা গণফোরামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। তিনি আসবেন কিনা সেই সিদ্ধান্ত তার। কামাল হোসেন এখন ড. রেজা কিবরিয়া এবং আশেপাশের দুষ্টচক্রের জালে জড়িয়ে পড়েছেন। তিনি গণতন্ত্রহীন এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান। কিন্তু গণফোরামের নেতাকর্মীরা তা হতে দেবে না।

গণফোরামের নির্বাহী সভাপতি আরও বলেন, ড. রেজা কিবরিয়া ও কুচক্রীরা গঠনতন্ত্রবিরোধী যত কর্মকাণ্ড করেছেন, তিনি (কামাল হোসেন) তাতে সম্মতি দিয়েছেন বলে আমরা ধরে নিয়েছি। কারণ তিনি বিতর্কিত কোনো কাজে বাঁধা দেননি। গঠনতন্ত্রবিরোধী কাজ করার জন্য তাদেরকে শোকজ করা হবে। কামাল হোসেনও শোকজের বাইরে থাকবেন না।

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুব্রত চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম ষষ্ঠ জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ প্রমুখ।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে অংশ নিতে পারবেন বাংলাদেশিরা Feb 02, 2026
img
৪ লাখ ৬৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন Feb 02, 2026
img
৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের Feb 02, 2026
img
প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহ’র Feb 02, 2026
img
দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন: তারেক রহমান Feb 02, 2026
img
কারচুপির ষড়যন্ত্র জনগণ রুখে দেবে : দুলু Feb 02, 2026
img

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ Feb 02, 2026
img
ফের আলোচনায় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান Feb 02, 2026
img
ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করল ইরান Feb 02, 2026
img
৫ দশকের কর্মজীবনে প্রথম গ্র্যামি জিতলেন স্টিফেন স্পিলবার্গ Feb 02, 2026
img
এই সিদ্ধান্ত কঠিন হলেও দরকারি: ম্যাচ বয়কট নিয়ে ইউসুফ Feb 02, 2026
img
সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো : তারেক রহমান Feb 02, 2026
img
সায়ক চক্রবর্তীর বিফ স্টেক বিতর্কে, তোলপাড় টলিপাড়া! Feb 02, 2026
img
হ্যাজেলউডের বিশ্বকাপে খেলার বিষয়ে অস্ট্রেলিয়ার নতুন ঘোষণা Feb 02, 2026
img
স্বামীর অসুস্থতায় আবেগঘন পাপিয়া সেন Feb 02, 2026
img
মেকআপ রুমে শিল্পীকে হেনস্থার অভিযোগ! পরিচালক অর্ক গাঙ্গুলীর নিশানা কি সায়কের দিকে? Feb 02, 2026
img
আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা : নাহিদ ইসলাম Feb 02, 2026
img
জানুয়ারিজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি দেশের ৭ টি ব্যাংকে Feb 02, 2026
img
‘ইশক কা ফিভার’-এর সুরে ফিরলেন বিশাল-গুলজার-অরিজিৎ Feb 02, 2026
img

জামায়াতের উদ্দেশে রিজভী

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? Feb 02, 2026