ফ্রান্সে মুসলিম নেতাদের ১৫ দিনের আল্টিমেটাম

ফ্রান্সের মুসলিম নেতাদের ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রাষ্ট্রীয় মূল্যবোধ রক্ষায় একটি সনদ মেনে নিতে তাদের প্রতি এ আল্টিমেটাম জারি করেন তিনি। বুধবার তিনি ফ্রান্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম)-কে এই সনদ গ্রহণের জন্য ১৫ দিনের আলটিমেটাম দেন।

বিবিসির এক খবরে বলা হয়, ফ্রান্সের ‘চরমপন্থি’ ইসলামের বিস্তৃতি ঠেকাতে তিনি এমন কড়া অবস্থান নিয়েছেন।

এ সনদে বলা হয়েছে, ইসলামকে শুধু ধর্ম হিসেবেই গ্রহণ করতে হবে, রাজনৈতিকভাবে নয়। ফরাসি মুসলিম সংগঠনদের ওপর বিদেশি কোনো প্রভাব বিস্তারও নিষিদ্ধ করা হয়েছে। গত বুধবার রাতে ম্যাক্রোঁ ও তার স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিয়ান প্রেসিডেন্টের বাসভবনে সিএফসিএমের আটজন নেতার সঙ্গে দেখা করেন।

এ সময় মুসলিম নেতাদের প্রতি একটি সনদ উপস্থাপন করেন ম্যাক্রোঁ। যাতে ফ্রান্সের মুসলিমদের জন্য আচরণবিধি ঠিক করে দেওয়া হয়েছে। সেগুলো হলো-

১. ধর্মীয় অজুহাতে কোনো সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া যাবে না, এমনটি করলে ঘরে (ধর্মীয়) শিক্ষার ওপর কড়াকড়ি আরোপ করা হবে ও কঠোর শাস্তি দেওয়া হবে।

২. মুসলিম শিশুদের একটি নম্বর দিতে হবে, যা দ্বারা তাদের স্কুলে উপস্থিতি নিশ্চিত করা হবে। অভিভাবকরা এ আইন অমান্য করলে তাদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি বড় অঙ্কের জরিমানা দিতে হবে।

৩. ক্ষতির আশঙ্কা আছে এমন কারও ব্যক্তিগত তথ্য বিনিময় করা যাবে না। 

সিএফসিএম এরইমধ্যে একটি জাতীয় ইমাম কাউন্সিল করবে বলে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে একমত হয়েছে। সরকারি অনুমোদনের মাধ্যমে এ কাউন্সিল কোনো মসজিদের ইমাম নিয়োগ দেবে, যাকে পরবর্তীতে প্রত্যাহার করাও যাবে। 

দেশটিতে ইসলামের নবী হযরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র নিয়ে ক্লাসে আলোচনা করায় এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার এক মাস পর মুসলিম নাগরিকদের ওপর আচরণবিধি ঠিক করে দিলো ফ্রান্স।

 

টাইমস/আরএ

Share this news on:

সর্বশেষ

img
বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ Feb 05, 2026
img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026
img
গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর Feb 05, 2026
img
সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তায় ঢালিউড অভিনেতা জায়েদ খান! Feb 05, 2026
img
দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্যা ফিল্ম’ Feb 05, 2026
img
খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুর ট্রাম্পের Feb 05, 2026
img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026