২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ ডিসেম্বর এসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (২২ নভেম্বর) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর গণমাধ্যমকে জানান, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়। বিষয়টি গণমাধ্যমকে অবহিত করে নির্বাচন কমিশন।

এদিকে ইসির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। এর মধ্যে নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে ১১টি পৌরসভার মেয়াদ শেষ হবে।

এছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে ১৮৫টি পৌরসভার মেয়াদ শেষ হবে। আর মার্চে ২৮টি ও পরবর্তি এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টি পৌরসভার মেয়াদ।

যেসব পৌরসভায় ভোট হবে

পঞ্চগড় জেলার সদর, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, দিনাজপুর জেলার ফুলবাড়ী, রংপুর জেলার বদরগঞ্জ, কুড়িগ্রাম জেলার সদর, রাজশাহী জেলার পুঠিয়া ও কাটাখালি, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, পাবনা জেলার চাটমোহর, কুষ্টিয়া জেলার খোকসা, চুয়াডাঙ্গা জেলার সদর, খুলনা জেলার চালনা, বরগুনা জেলার বেতাগী, পটুয়াখালী জেলার কুয়াকাটা, বরিশাল জেলার উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনা জেলার মদন, মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড।

প্রসঙ্গত, এবার পৌরসভায় মেয়র পদে দলীয় প্রতীকে এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026