৫৫ লক্ষ বর্গ কি.মি. এলাকার আবহাওয়া কৃত্রিম ভাবে নিয়ন্ত্রণ করবে চীন

প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকার আবহাওয়া পরীক্ষামূলক ভাবে চাহিদা অনুযায়ী পরিবর্তন করবে চীন, যা আকারে ভারতের মোট ভূ-খণ্ডের প্রায় দেড় গুণ। চলতি সপ্তাহে দেশটির স্টেট কাউন্সিলের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এই উদ্দেশ্যে ২০২৫ সালের মধ্যেই অত্যাধুনিক আবহাওয়া নিয়ন্ত্রণ প্রযুক্তির বিকাশ ঘটাবে দেশটি।

পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বৃষ্টিপাত বা তুষারপাত নিয়ন্ত্রণ প্রযুক্তির আওতায় প্রায় ৫৫ লক্ষ বর্গ কি.মি. এলাকা চলে আসবে। এর মধ্যে শিলাবৃষ্টি দমন প্রযুক্তি আওতায় থাকবে ৫,৮০,০০০ বর্গ কি.মি. এলাকা ।

বিবৃতিতে বলা হয়, এই কর্মসূচি প্রাকৃতিক দুর্যোগ, কৃষি উত্পাদন, বন ও তৃণভূমিতে আগুনের জন্য জরুরী প্রতিক্রিয়া এবং অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বা খরা মোকাবেলায় সহায়তা করবে।

কৃষি খাতে সহায়তা বাড়াতে ও গুরুত্বপূর্ণ দিনগুলি বৃষ্টিমুক্ত রাখতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। ২০০৮ সালে বেংজিং অলিম্পিকের সময় বৃষ্টিপাত ও কুয়াশা এড়াতে আগে থেকেই প্রযুক্তির ব্যবহার করে আকাশ মেঘমুক্ত করেছিল মাও সেতুংয়ের দেশ। এছাড়াও গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক সম্মেলনের সময় বেংজিংয়ের আকাশ প্রযুক্তির সাহায্যে মেঘমুক্ত আলো ঝলমলে রাখার ব্যবস্থা করা হয়।

কয়েক দশক ধরে এই মেঘ ঝরানোর প্রযুক্তির ব্যবহার হয়ে আসছে। এই উদ্দেশ্যে কৃত্রিম ভাবে মেঘের মধ্যে প্রচুর আর্দ্রতার সাথে স্বল্প পরিমাণে সিলভার আয়োনাইড ঢুকিয়ে দেয়া হয়, এরপর এটি নতুন কণাগুলির চারপাশে ঘনীভূত হয়ে ভারী হতে থাকে এবং এক সময় বৃষ্টিরূপে ঝরে পড়ে।

আবহাওয়া নিয়ন্ত্রণ প্রযুক্তির পেছনে ২০১২-২০১৭ সালের মধ্যে দূর প্রাচ্যের এই দেশটি প্রায় ১৩৪ কোটি ডলার বিনিয়োগ করেছে। চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনজুয়ার মতে, আবহাওয়া নিয়ন্ত্রণের মাধ্যমে চীন ইতিমধ্যে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত অন্যতম প্রধান কৃষি এলাকা জিনজুয়ান প্রদেশে শিলাবৃষ্টির কারণে হওয়া ফসলের ক্ষতি ৭০ শতাংশ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

আবহাওয়া নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি কিংবা তাপমাত্রা কমানোর সম্ভাবনা ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আশা করছেন চীনের বিজ্ঞানীরা। তবে এত বৃহৎ অঞ্চল জুড়ে আবহাওয়া ইঞ্জিনিয়ারিংয়ের ফলে বড় ধরণের বিপত্তি ঘটতে পারে বলেও অনেক পরিবেশ বিশেষজ্ঞ আশংকা প্রকাশ করেছেন। তথ্যসূত্র: সিএনএন।

 

টাইমস/এনজে

https://edition.cnn.com/2020/12/03/asia/china-weather-modification-cloud-seeding-intl-hnk/index.html

Share this news on:

সর্বশেষ

img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
সিলেটে চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০ Feb 05, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট নিয়ে হঠাৎ কেন এত আলোচনা? Feb 05, 2026
img
উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি Feb 05, 2026
img
নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ Feb 05, 2026
img
ইরানের প্রথম ‘টার্গেট’ হবে নেতানিয়াহুর দেশ, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি! Feb 05, 2026
img
খুব কাছের একজন মারা গেছেন : কেয়া পায়েল Feb 05, 2026
img
৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 05, 2026
img
রণবীর সিংহের অ্যাকশন মহাকাব্যে কাস্টিং দৌড়ে তাপ বাড়ছে Feb 05, 2026
img
বড় পরিসরে আসছে ‘কিং’ Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026