ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা, জায়গা হয়নি মাশরাফির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রাথমিক সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দলে মোট ২৪ জনকে জায়গা দেয়া হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিবৃতিতে এসব বিষয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত ২৪ সদস্যদের মধ্যে থেকে যাচাই বাছাই শেষে পরে চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। এদিকে ২৪ সদস্যের দলে দেশ সেরা পেসার ও সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে রাখা হয়নি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার শরীফুল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখেই মাশরাফিকে দলে রাখা হয়নি। তরুণ পেসারদের দিকেই নজর বিসিবির।

তিনি আরও জানান, ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নুতন ৬ জন জায়গা পেয়েছেন। তারা হলেন- ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান।

এছাড়া পুরনো পেসারদের মধ্যে দলে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আলআমিন হোসেন। পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনও রয়েছেন ২৪ সদস্যের দলে।

জানা গেছে, প্রাথমিক এই দলকে দুই গ্রুপে ভাগ করে ১৪ ও ১৬ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বিসিবি। ওই দুই ম্যাচে দৃষ্টি থাকবে বিসিবির নির্বাচকদের। ধারণা করা হচ্ছে, প্রস্তুতি ম্যাচ থেকেই চূড়ান্ত দলে উঠে আসবেন ক্রিকেটাররা।

প্রসঙ্গত, দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ তারিখ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২২ ও ২৫ তারিখ। এছাড়া ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয়টি হবে ১১ ফেব্রুয়ারি।

২৪ সদস্যের দলে জায়গা পেলেন যারা-

তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আলআমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026