মোদি সরকারের বিতর্কিত কৃষি আইন কার্যকরে সাময়িক স্থগিতাদেশ

ভারতে সম্প্রতি পাস হওয়া মোদি সরকারের বিতর্কিত কৃষি আইন কার্যকরে সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (১২ জানুয়ারি) এ আদেশ দেওয়া হয়। এদিন শুনানিতে ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেছেন, এ আইন নিয়ে কৃষকদের শঙ্কার জায়গা কোথায় তা জানতে একটি কমিটি গঠন করা হবে। আর এ কমিটির কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে সুপ্রিম কোর্টের এই রায়ও গ্রহণ করতে রাজি নয় ভারতের কৃষক সংগঠনগুলো। তারা কোনও আলোচনা নয়, বরং একবারেই আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বিচারকরা বলেন, আইনগুলোর বৈধতা নিয়ে আদালত উদ্বিগ্ন। টানা আন্দোলনের জেরে মানুষের জীবনযাত্রা ও সম্পত্তির ওপর যে প্রভাব পড়েছে, সেটাও উদ্বেগজনক। তাই যতটা সম্ভব সুষ্ঠুভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এদিনের রায়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে, কোনও আইন স্থগিত রাখার ক্ষমতা তাদের হাতে রয়েছে, কিন্তু তা অনির্দিষ্টকালের জন্য জারি থাক এমনটা আদালতের অভিপ্রায় নয়। আদালত জানিয়েছে, কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া। এর ফলে পুরো বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026
img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026