৩০ দিনে ৭৯ ধর্ষণ!

নতুন বছরের প্রথম মাসেই সারা দেশে ৭৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৫২ টি ধর্ষণ, ২২টি গণধর্ষণ এবং পাঁচটি ধর্ষণের পর হত্যা।

বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে এসব এ তথ্য জানানো হয়েছে।

রোববার সকালে সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটি আরও জানায়, ২০১৮ সালে ৯৪২টি ধর্ষণের ঘটনা হয়েছে সারা দেশে।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি মাসে দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয় ২৯৮টি। এর মধ্যে ধর্ষণ ৫২টি। আর গণধর্ষণ ২২টি। আর ধর্ষণের পর পাঁচটি হত্যার ঘটনা ঘটেছে।

এ ছাড়া বাসা থেকে শুরু করে রাস্তাঘাট, পরিবহন সব জায়গায় নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে বলে জানানো হয়।

একইভাবে ২০১৮ সালে তিন হাজার ৯১৮টি নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৯৭ জন ধর্ষণের শিকার, ১৮২ জন গণধর্ষণের শিকার এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ৬৩টি।

এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে সংগঠনটি জানিয়েছে, রাজনৈতিক প্রভাব, সন্ত্রাস, আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা কারণে এসব ঘটনায় অপরাধীরা ধরা পড়ছে না।

এছাড়া, সম্প্রতি ধর্ষণে অভিযুক্ত কয়েকজন ব্যক্তির গলায় চিরকুট ঝোলানো অবস্থায় মরদেহ পাওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, বিচার বহির্ভূত হত্যা কোনোভাবেই কাম্য নয়। অপরাধী যেই হোক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বক্তব্যে বলেন, ধর্ষণ মামলায় একজন নারীকেই প্রমাণ করতে হয় তিনি ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের ঘটনায় সাক্ষী হাজির করা কঠিন এবং এটি একটি আইনের জটিলতা বলে মনে করেন তিনি।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের পরিবর্তে সরাসরি নির্বাচন প্রক্রিয়া চালুর দাবিও করা হয় মহিলা পরিষদের পক্ষ থেকে।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img
টিএসসিতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব! Feb 03, 2026
img
শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ Feb 03, 2026
img

তুর্কি সাংবাদিকের দাবি

তুরস্কের লিগে খেলার সবুজ সংকেত মেসির Feb 03, 2026
img
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস Feb 03, 2026
img
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর Feb 03, 2026
img
জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ Feb 03, 2026
img
ডেনিম লুকে নতুন করে চমক দিলেন বিদ্যা সিনহা মিম Feb 03, 2026
img
ঢাকা-১০ আসনে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: শেখ রবিউল আলম Feb 03, 2026
প্রিন্সের নায়িকার চোখে দেব বনাম শাকিব Feb 03, 2026
বরিশালে আসছেন তারেক রহমান, ধানমানব সেজে মাঠে হাজির সমর্থকেরা Feb 03, 2026
img
বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 03, 2026
img
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি Feb 03, 2026
img
কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ Feb 03, 2026
img
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান Feb 03, 2026
img
বিএনপির পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল Feb 03, 2026
img
তেল না কেনার ব্যাপারে ভারত এখনো কিছু জানায়নি: রাশিয়া Feb 03, 2026
img
পঞ্চগড়ে আ.লীগ থেকে ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান Feb 03, 2026
img
নীরবতার মধ্যেও এক অদ্ভুত শক্তি আছে : অমিতাভ বচ্চন Feb 03, 2026
img
রাজশীর বিচ্ছেদের পরও উষ্ণতা অটুট, জানালেন মা শকুন্তলা! Feb 03, 2026
img
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের Feb 03, 2026