বরিশালে ইন্টারনেট ঘেঁটে রোবট তৈরী করল ক্ষুদে বিজ্ঞানী সুজন

রোবট তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন বরিশালের আগৈলঝাড়ার ক্ষুদে বিজ্ঞানী সুজন পাল। একাদশ শ্রেণির শিক্ষার্থী সুজন পাল জানান বিভিন্ন ভাষায় কথা বলতে বঙ্গ নামের এই রোবট। সুজনের বয়স যখন মাত্র ১৩ বছর, তখনই রোবট বানানোর স্বপ্ন বাসা বাঁধে তার মনে। তবে স্বপ্নবাজ এই মেধাবী কিশোরের স্বপ্নপূরণে ছিল হাজারও বাধা।

গৈলার শ্রীপাশা গ্রামের জয়দেব-শবিতা পাল দম্পতি ছোট ছেলে সুজন পাল। মাটি দিয়ে প্রতিমা তৈরি করাই তাদের পারিবারিক পেশা। সেই উপার্জনে কোনোরকম চলে সংসার। এ অবস্থায় সুজনের রোবট তৈরির বিষয়টি ছিল অনেকটা দিবাস্বপ্নের মতো। বছর পাঁচেক আগেও ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিল না। রোবট তৈরির জন্য আধুনিক গবেষণাগার, যন্ত্রাংশ ও অভিজ্ঞতা অর্জনেরও কোনো সুযোগ ছিল না তার। তবে অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসের জোরে স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে সে।

সুজন জানান, বাড়ি ও অফিস-আদালত কিংবা যেকোনো প্রতিষ্ঠানে আগুন লাগলে মুহুর্তেই নিকটস্থ ফায়ার সার্ভিসকে খবর পৌঁছে দেবে বঙ্গ। এছাড়া গ্যাস সিলিন্ডার লিকেজ হলে সঙ্গে সঙ্গে বিশেষ সংকেতের মাধ্যমে জানিয়ে দেবে ঘরে থাকা লোকজনকে। আবার রোবটটি প্রাথমিক শিক্ষক, প্রয়োজনে চিকিৎসক হিসেবে প্রাথমিক চিকিৎসাও দিতে পারবে। সেই সঙ্গে কৃষকের কৃষি কাজে, বিশেষ করে ফসলের রোগ বালাই মোকাবিলায় পরামর্শ দেবে এ রোবট।

উল্লিখিত কাজগুলো ছাড়াও সুজনের রোবটটি বেশ বিনয়ীও। কেউ করমর্দন করতে চাইলে সে স্বয়ংক্রিয়ভাবে হাত বাড়িয়ে দেয়। ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে গুগলের বিশাল তথ্যভাণ্ডারে যুক্ত থাকে সে।

সুজন আরও জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রোবটটিকে আরও আধুনিকভাবে তৈরি করে দেশের মানুষের সেবায় কাজে লাগানো সম্ভব।

এলাকাবাসী জানান, অর্থনৈতিক অস্বচ্ছলতা থাকা সত্ত্বেও পরিবার থেকে দেওয়া হাত খরচের টাকা বাঁচিয়ে এবং নিজে প্রাইভেট পড়িয়ে টাকা উপার্জন করে ৪০ হাজার টাকা খরচ করে চার মাস চেষ্টার পর রোবটটি প্রস্তুত হয়। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর সময়ে তৈরি করা এ রোবটটি বঙ্গবন্ধুর নামের সঙ্গে মিল রেখে নাম করণ করা হয় “‌‌বঙ্গ’’।

‘বঙ্গ’ নামের রোবটটি তৈরি করা হয়েছে ‘সোফিয়া’র অনুকরণে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত গ্রামে এটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে প্রতিদিন সুজনের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

ক্ষুদে বিজ্ঞানী সুজনের রোবট উদ্ভাবনের খবরে উচ্ছসিত উপজেলা প্রশাসনও। তার তৈরি রোবটটি প্রযুক্তিগতভাবে আরও সমৃদ্ধ করতে সরকারের সংশ্লিস্ট মন্ত্রণালয় থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026