কুষ্টিয়ায় স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যার অভিযোগে এএসআই আটক

 

কুষ্টিয়ায় নিজের স্ত্রী, সন্তান ও এক যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশের এএসআই। রোববার (১৩ জুন) বেলা ১১টায় শহরের ৬নং ওয়ার্ডের কাস্টম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত সৌমেনকে আটক করা হয়েছে।

অভিযুক্ত সৌমেন মিত্র খুলনার ফুলতলা থানায় এএসআই হিসেবে কর্মরত আছেন। পরকীয়ার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারনা করছে পুলিশ।

নিহতরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতাকারিগর পাড়ার মিজবারের ছেলে শাকিল (২৮), সৌমেনের স্ত্রী আসমা (২৫) ও ছেলে রবিন (৫)।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টম মোড়ে বিকাশের দোকানে দাঁড়িয়ে ছিলেন বিকাশের এজেন্ট শাকিল। তার সঙ্গে ছিলেন পুলিশ সদস্য সৌমেন মিত্রের স্ত্রী আসমা ও তার শিশু সন্তান রবিন। এ সময় হঠাৎ সৌমেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তিনজনকে গুলি করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা সৌমেন আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে তাদের হেফাজতে নেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম জানান , তিনজনকে গুলি করা হয়েছে। অভিযুক্ত এএসআই সৌমেনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক তথ্য জানা যাবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026