গাণিতিক সমাধান করবে মৌমাছি

গণিত নিয়ে অনেকেরই সমস্যা আছে। অনেক শিক্ষার্থীর কাছে গণিত একটি আতঙ্কের নাম। তাদের জন্য একটা বড় অনুপ্রেরণামূলক বার্তা যে, প্রশিক্ষণ দিলে ক্ষুদ্রাকার মস্তিষ্কের মৌমাছিও গণিত শিখতে পারে। আর একটি মৌমাছি যদি গাণিতিক সমস্যার সমাধান করতে পারে, তাহলে সৃষ্টির সেরা জীব হয়ে আপনি কেন পারবেন না?

সম্প্রতি ‘সায়েন্স অ্যাডবান্সেস’ জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে যে, প্রশিক্ষণ দিলে মৌমাছিও যোগ-বিয়োগ করতে পারে।

বিজ্ঞানীদের এই আবিষ্কার মস্তিষ্কের আয়তন ও শক্তির মধ্যে সম্পর্ক উদঘাটন করতে সাহায্য করবে বলে গবেষকরা মনে করছেন।

প্রতিবেদনে বলা হয়, প্রাণিজগতের বিবর্তন প্রক্রিয়ায় প্রায় ৪শ’ মিলিয়ন বছর পূর্বে মৌমাছি ও মানুষ পৃথক হয়েছে। তাই গবেষণার এই ফলাফল দেখে গবেষকরা বলছেন, মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীর কাছেও গাণিতিক সংখ্যা সম্পর্কে উচ্চ ধারণা সহজবোধ্য হতে পারে।

গবেষকদের দাবি, এমন অনেক প্রাণীই আছে যারা অত্যাবশ্যক কাজগুলোর জন্য প্রাথমিক পর্যায়ের গাণিতিক সংখ্যা বুঝতে পারে। তবে এখন পর্যন্ত খুব কম প্রাণীই যোগ-বিয়োগ করার সামর্থ্য প্রমাণ করেছে। গণিত বুঝতে পারে এমন সব প্রাণীর মধ্যে রয়েছে- শিম্পাঞ্জী, আফ্রিকান ধূসর তোতাপাখি, মাকড়সা ও মৌমাছি।

গবেষণায় দেখা যায় যে, মৌমাছির ক্ষুদ্রাকার মস্তিষ্ক মৌলিক গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারে।

গবেষণাদলের প্রধান স্কারলেট আর হাওয়ার্ড বলেন, এই গবেষণার ফলাফল আমাদের দিকনির্দেশনা দিচ্ছে যে, আমরা কীভাবে অপেক্ষাকৃত ক্ষুদ্র সাধারণ কম্পিউটার উদ্ভাবন করবো, যা আরও উচ্চতর পর্যায়ে কাজ করবে এবং কম্পিউটারের কর্মক্ষমতা বাড়াবে।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026
img

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি Feb 05, 2026
img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026