মাহাথির: বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী

বিংশ শতাব্দির আশির দশকেও যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে ছিল, আজকের মালয়েশিয়া বাংলাদেশ থেকে অনেকদূর এগিয়ে। শিল্প, অবকাঠামো এবং পর্যটনে উন্নত মালয়েশিয়ার এই আধুনিকতার রূপকার হলেন মালয়েশিয়ার ৭ম প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মাদ।

১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত দীর্ঘ ২২ বছর তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। ২০১৮ সালে দুর্নীতিতে জর্জরিত নাজিব রাজাক সরকারকে হটিয়ে আধুনিক মালয়েশিয়ার হাল ধরতে তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ৯১ বছর বয়সী মাহাথিরই এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী।

মহাথির বিন মোহাম্মাদ ১৯২৫ সালের ১০ জুলাই উত্তর মালয়েশিয়ায় কেদাহ রাজ্যে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ ইস্কান্দার ছিলেন একজন স্কুল শিক্ষক।

তিনি ১৯৪৭ সালে সিঙ্গাপুরে কিং এডওয়ার্ড কলেজ অব মেডিসিনে ভর্তি হন। পড়াশুনা শেষে ১৯৫৩ সালে মালয়েশিয়ায় ফিরে আসেন। তারপর সরকারি মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিন বছর পর তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজ শহরে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। ১৯৭৪ সালে মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত ডাক্তার হিসেবে তার পেশা অব্যাহত রাখেন।

২০ বছর বয়সেই মাহাথির রাজনীতির সাথে যুক্ত হন। তিনি ইউনাইটেড মালয়েশিয়া ন্যাশনাল অরগানাইজেশন (ইউএমএনও) নামে রাজনৈতিক দল গঠন করেন।

১৯৬৯ সালে তার দল ইউএমএনও সরকার গঠন করে। এ সময় চীন ও মালয় সম্প্রদায়ের মধ্যে চলমান দাঙ্গা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি আদিবাসী-মালয় এবং চীনা-মালয় সকলের সমান অধিকার দাবি করে The Malay Dilemma বই লিখেন।

১৯৭৪ সালে তিনি প্রথমে শিক্ষা মন্ত্রী এবং পরে উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং সফল হন। ১৯৮১ সালে মাহাথির প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন।

প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি সরকারের নীতি এবং আমলাতান্ত্রিক পদ্ধতিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন এবং সংস্কার করেন। সরকারি কর্মকর্তাদের জন্য অফিস ম্যানুয়াল চালু করেন। সরকারী প্রতিষ্ঠানগুলোর বেসরকারিকরণ করেন। অবকাঠামো ও অর্থনীতির উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। ফলে ১৯৯০ সালে মালয়েশিয়ার বার্ষিক প্রবৃদ্ধির হার ৮% ছাড়িয়ে যায়।

তাঁর সততা, ন্যায়রায়ণতা, দক্ষতা এবং দেশপ্রেমের ফলে অল্প সময়ের মধ্যেই মালয়েশিয়া একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। তাই তাকে আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয়।

Share this news on:

সর্বশেষ

img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026
img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026