আন্তর্জাতিক মেয়েশিশু দিবসে কক্সবাজারে আলোকচিত্র প্রদর্শনীঃ ‘মাই রাইট টু ফ্লাই'

আন্তর্জাতিক মেয়েশিশু দিবস ২০২২ উপলক্ষ্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে চলছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘মাই রাইট টু ফ্লাই’।

আলোকচিত্রের মাধ্যমে কক্সবাজার জেলায় রোহিঙ্গা শরণার্থী শিবির ও স্থানীয় জনগোষ্ঠীতে বসবাসরত মেয়েশিশুদের জীবনের স্বপ্ন, বাস্তবতা এবং তাদের মৌলিক অধিকার নিয়ে প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প জানাতে যৌথভাবে প্রদর্শনীটির আয়োজন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও কক্সবাজার আর্ট ক্লাব। ৩ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ খালিদ হোসেন। উদ্বোধনী আলোচনা সভায় তিনি বলেন, “দেশ এখন অনেক এগিয়েছে। কিছু কিছু জায়গায় যেখানে মেয়ে শিশুরা পারিবারিক-সামাজিকভাবে যেসব বৈষম্যের শিকার হচ্ছে, সবার ব্যক্তিগত উদ্যোগে পরিবার-সমাজ সর্বোপরি সকলে যদি এগিয়ে আসে তাহলে এই সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব।”

আলোচনা সভায় কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠি থেকে আগত মেয়ে শিশুরা তাদের বিভিন্ন অধিকার এবং প্রত্যাশার বিষয়ে কথা বলে। এছাড়াও ভিডিও বার্তার মাধ্যমে রোহিঙ্গা সম্প্রদায় থেকে একজন মেয়ে শিশু তার স্বপ্নের কথা জানায়।

আলোচনা অনুষ্ঠানের অতিথি মোহাম্মদ নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (কক্সবাজার), উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বলেন, “কক্সবাজারের পরিবেশ খুবই সুন্দর এবং নিরাপদ। এখানকার মেয়ে শিশুরা নিরাপদে উড়ছে এবং সামনেও উড়বে। এছাড়াও বিচ্ছন্ন যেসব ঘটনা ঘটে থাকে, সেগুলো সম্পর্কে যেকোন সময় যে কেউ প্রশাসনকে অবগত করতে পারবেন। আর এজন্য প্রতিটি থানায় মেয়ে শিশু বিষয়ক ডেস্ক এবং হটলাইন নাম্বার রয়েছে।”

আলোচনা সভাটি পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ- এর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি পরিচালক রিফাত বিন সাত্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডাঃ শামীম জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক, হাসান মাসুদ, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি জনাব আবু তাহের। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর হেড অফ মিডিয়া এন্ড কমিউনিকেশনস নুসরাত আমীন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনীটি ঘুরে দেখেন।

১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত চলবে এই আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর পাশাপাশি শিশুদের জন্য থাকছে মুক্তমঞ্চ এবং চিত্রাংকনের ব্যবস্থা।

সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে বিগত ৫০ বছর ধরে এবং কক্সবাজারে ২০১২ সাল থেকে শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। এই জেলার স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের সুরক্ষা নিশ্চিতকল্পে সেভ দ্য চিলড্রেন নানা প্রকল্প পরিচালনা করছে। উখিয়া ও টেকনাফে মানবিক সহায়তার পাশাপাশি সেইন্টমার্টিন্স, রামু ও কুতুবদিয়ায় সেভ দ্য চিলড্রেন-এর বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026