জইশ-ই-মোহাম্মদ প্রধানকে মুক্তি দিয়েছিল বিজেপি: রাহুল গান্ধী

পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারকে কে মুক্তি দিয়েছিল তা জাতিকে জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী।

তিনি বলেন, ১৯৯৯ সালে ভারতের জেল থেকে মাসুদকে তৎকালীন বিজেপি সরকার মুক্তি দিয়েছিল। আফগানিস্তানের কান্দাহার দিয়ে তাকে পাকিস্তান পাঠানো হয়েছিল।

শনিবার উত্তর কর্ণাটক রাজ্যের হাভেরিতে এক শোভাযাত্রায় এসব কথা বলেন কংগ্রেস প্রধান।

রাহুল গান্ধী বলেন, ‘মোদি আমাকে অবগত করুক কে মাসুদ আজহারকে ভারতের কারাগার থেকে পাকিস্তান পাঠিয়েছিল।’

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ।

কংগ্রেস প্রধান বলেন, ‘মোদি জি’র কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন-সিআরপিএফ জওয়ানদের কারা হত্যা করেছে? জইশ-ই-মোহাম্মদের প্রধানের নাম কি? তার নাম মাসুদ আজহার।’

‘১৯৯৯ সালে বিজেপি সরকার ভারতের জেল থেকে আফগানিস্তানের কান্দাহার দিয়ে পাকিস্তানে পাঠিয়েছিল’, যোগ করেন তিনি।

মোদিকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী আরও বলেন, ‘আপনি কেন এ বিষয়ে কথা বলছেন না। আপনি কেন বলছেন না যে, সিআরপিএফ জওয়ানদের যিনি হত্যা করেছেন বিজেপি সরকারই তাকে পাকিস্তান পাঠিয়েছিল...মোদি জি, আমরা আপনাকে পছন্দ করি না। আমরা সন্ত্রাসীদের সামনে মাথা নত করব না। ভারতবাসীকে স্পষ্ট করুন- কে মাসুদ আজহারকে পাঠিয়েছে।’

১৯৯৯ সালে বিজেপি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শাসনকালে ছিনতাই হওয়া ইন্ডিয়া এয়ারলাইন্স বিমানের যাত্রীদের বিনিময়ে মাসুদ আজহারকে মুক্তি দেয়া হয়েছিল।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026