জনগণই আমার শক্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাবা-মা-ভাই সব হারিয়ে বাংলার জনগণকে দিতে এসেছি। জনগণের জন্য কাজ করতে এসেছি। জনগণই আমার শক্তি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে আয়োজিত নৈশভোজে তিনি বলেন, আমরা জনগণের সেবক। সেবক হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। এখানে আমরা কিছু নিতে আসিনি। এসেছি দিতে।

বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা সরকারে আসার পর থেকে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করি। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। সেই লক্ষ্য অর্জনে অনেকটাই এগিয়ে গেছি।

করোনা মহামারি ও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অনেক সংস্থা এ কথা বলছে, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। এর মধ্যেও কিন্তু আমরা প্রায় ৫ ধাপ অগ্রগামী হতে পেরেছি। এটাও কিন্তু কম কথা নয়!

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার করতে পেরেছি। আমাদের এখানে থেমে থাকলে চলবে না, ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। ২০৪১-এর মধ্যে অন্তত ১২ হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় হয় সেটাই আমাদের লক্ষ্য।

সরকার প্রধান বলেন, করোনার জন্য অনেক দেশই পিছিয়ে গেছে। আমরাও একটা ধাক্কা কিন্তু পেয়েছিলাম, আমরা মানুষকে বুঝতে দেইনি। এই করোনাকালে যতগুলো কাজ আমরা করেছি, আমাদের মাঠ প্রশাসন আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে জীবনের ঝুঁকি নিয়ে।

শেখ হাসিনা বলেন, আমি সরকার গঠন করে বলেছিলাম, আমি সরকারের সেবক। যেটা আমার বাবাও বলেছিলেন। এখানে ক্ষমতা উপভোগ করতে আসিনি—এসেছি দিতে, মানুষের জন্য কিছু করতে। আমরা স্বল্প সময়ের জন্য আসি, ৫ বছরের জন্য নির্বাচিত হয়ে আসি। কাজেই আমাদের হাতে সময় কম। আমাদের কাজ বেশি করতে হবে। সেই কারণে যে কাজগুলো আমি নেব সেগুলো দায়িত্ব মাঠ প্রশাসনের সবার।

Share this news on:

সর্বশেষ

img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026