© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৬ বছর বয়সে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন

শেয়ার করুন:
১৬ বছর বয়সে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন
international-desk
০৬:৫৭ পিএম | ১৬ মার্চ, ২০১৯

মাত্র ১৬ বছর বয়সী সুইডেনের নাগরিক গ্রেটা থুনবার্গ পরিবেশরক্ষায় সক্রিয় কর্মী হিসেবে কাজ করেন। এ কাজের জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন এই কিশোরী। খবর দ্য গার্ডিয়ানের।

গ্রেটা থুনবার্গ বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের সংগঠন ’যুব স্ট্রাইক’-এর প্রতিষ্ঠাতা। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ছাত্রছাত্রী ও তরুণদের পরিবেশ রক্ষার কাজে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করেন গ্রেটা। পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে ২০১৮ সালের আগস্টে সুইডেনের পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন তিনি।

পরিবেশ রক্ষার্থে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তার বক্তৃতা নজর কেড়েছে সকলের। পরিবেশ রক্ষার্থে এই কিশোরীর অবদানের কথা মাথায় রেখেই তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

নরওয়ের সমাজতান্ত্রিক সাংসদ ফ্রেডি আন্দ্রে অস্টেস্টগার্ড বলেন, আমরা গ্রেটা থুনবার্গকে শান্তিতে নোবেলের জন্য প্রস্তাব করেছি কারণ সে একটি গণ আন্দোলন শুরু করেছেন। আমরা এটিকে শান্তির একটি প্রধান অবদান হিসাবে দেখছি।

এই সুখবরটি পাবার পর গ্রেটা এক টুইট বার্তায় বলেন, আমি এই মনোনয়নের জন্য কৃতজ্ঞ।

গ্রেটা যদি এ বছর নোবেল শান্তি পুরস্কার জেতে, তাহলে গ্রেটাই হবে সবচেয়ে কমবয়সী নোবেলজয়ী। এর আগে পাকিস্তানের মালালা ইউসুফজাইও ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন ।

 

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন