ইসলাম মানবতার শিক্ষা দেয়: নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, ইসলাম মানবতার শিক্ষা দেয়। আমার মনে হয় এটি আমার মধ্যে আছে।

মুসলিম এক যুবক জাসিন্ডা আরডার্নকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলে তার জবাবে তিনি এ কথা বলেন।

ইতিমধ্যে জাসিন্ডার সঙ্গে যুবকের কথোপকথনের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা গেছে, ক্রাইস্টচার্চে হামলায় নিহত পরিবারদের সমবেদনা জানাচ্ছেন জাসিন্ডা আরডার্ন।

এ সময় এক মুসলিম যুবক জাসিন্ডা আরডার্নকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছেন।

ওই যুবক প্রধানমন্ত্রীকে বলছেন, গত তিনদিন যাবৎ আমি লাগাতার কাঁদছি। আপনি একজন অতুলনীয় ব্যক্তিত্ব। বিশ্বের অন্যান্য প্রধানমন্ত্রীরা আপনার মতো হবে বলে আমি আশা করি।

এ সময় জাসিন্ডাকে উদ্দেশ করে ওই যুবক বলেন, আমার বিশ্বাস আপনি একদিন ইসলাম গ্রহণ করবেন।

তখন জাসিন্ডা আরডার্ন মুচকি হেসে বলেন, ইসলাম মানবতার শিক্ষা দেয়, আমার মনে হয় এটি আমার মধ্যে আছে।

এদিকে জাসিন্ডা আরডার্নের ভূমিকার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ।

চেঞ্জ.ওআরজি ওয়েবসাইটের পক্ষ থেকে একটি ক্যাম্পেইন গত চার দিন আগে শুরু করেছে। এই চার দিনে আবেদনের পক্ষে ৩ হাজারের বেশি স্বাক্ষর নিবন্ধিত হয়েছে। 

আর অন্য ক্যাম্পেইনটি করেছে ফরাসি ওয়েবসাইট আভাজ.ওআরজি ওয়েবসাইট।

এতে নিবন্ধিত হয়েছে এক হাজারের বেশি স্বাক্ষর।

প্রসঙ্গত, প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে ৫০ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৫০জন।

এই সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফিরে আসেন।

ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা। এ ঘটনায় বাংলাদেশের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026