খুঁজে খুঁজে বাংলাদেশিদের তাড়ানো হবে

ভারতের লোকসভা নির্বাচন ১১ এপ্রিল। নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিশ্রুতি ও হুঙ্কার দিয়ে যাচ্ছে হিন্দুত্ববাদী দল বিজেপি। এরই ধারাবাহিকতায় শুক্রবার দলীয় প্রার্থী জন বার্লার সমর্থনে আলিপুরদুয়ারে প্রচারে নামেন দলের সভাপতি অমিত শাহ।প্রচারের শুরুতেই দলের সেই পুরনো হিন্দুত্ববাদকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেন তিনি।

অমিত শাহ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, মোদি সরকার ফের ক্ষমতায় এলে আসামের মতো পশ্চিমবঙ্গেও চালু করা হবে ‘জাতীয় নাগরিক নিবন্ধন’ (এনআরসি)।

বিজেপির সভাপতি বলেছেন, এবার ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গ থেকে খুঁজে খুঁজে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে। তবে হিন্দু ও বৌদ্ধ শরণার্থীদের কোনো ভয় নেই। তাদের দেশছাড়ার দরকার হবে না। তারা যাতে এখানে মর্যাদার সঙ্গে থাকতে পারে আমরা তা নিশ্চিত করব।

মমতার উদ্দেশ্যে অমিত বলেন, তিনি বাংলার সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছেন। তার দাবি, মাদ্রাসাকে ৪ হাজার কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। কিন্তু ডাক্তার-ইঞ্জিনিয়ারদের কোনো গুরুত্ব নেই তার কাছে। তিনি আরও দাবি করেন, রাজ্যের সব মসজিদের ইমামকে মাসে মাসে ভাতা দেয়া হচ্ছে। কিন্তু মন্দিরের পুরোহিতদের দেয়া হচ্ছে না।

অমিত শাহের এ হুঙ্কারের আগে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো নির্বাচন করার ঘোষণা দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্যতম শরিক দল শিবসেনা। বৃহস্পতিবার তারা জানায়, প্রদশটিতে ১৫টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। খবর এনডিটিভি ও ওয়ান ইন্ডিয়ার।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026
img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026