জন অ্যাডামস: আইনজীবী থেকে প্রেসিডেন্ট

মার্কিন মুল্লুকের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস (১৭৩৫-১৮২৬)। ১৭৩৫ সালের ৩০ অক্টোবর মেচাচুসেটস এর কুইন্সি শহরে তাঁর জন্ম। হার্ভার্ড থেকে ¯œাতকোত্তর করা অ্যাডামসের জীবনের লক্ষ্য শিক্ষকতা হলেও ১৭৫৮ সালে তিনি আইন পেশায় যোগ দেন। এসময় বৃটিশ কর্তৃক প্রণীত স্ট্যাম্প অ্যাক্ট এর বিরোধিতা করে তিনি বেশ আলোচনায় চলে আসেন।

আমেরিকার স্বাধীনতা ঘোষণার খসড়া রচনায়ও তার অবদান রয়েছে। আমেরিকার স্বাধীনতা আন্দোলনে ছিলেন অগ্রপথিক। যার সুবাদে ১৭৫৮ সালে তিনি ফ্রান্সে কমিশনার নিযুক্ত হন। বৃটেন এবং ফ্রান্সের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় তিনি ১৭৮৫ সালে বৃটেনে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হন।

১৭৮৯ সালে তিনি জর্জ ওয়াশিংটনের অধীনে আমেরিকার প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৭৯৬ সালের নির্বাচনে বন্ধু থমাস জেফারসনকে পরাজিত করে আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রেসিডেন্সিকালে বৃটেন ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ বাঁধলে এ নিয়ে মার্কিন-ফ্রান্স সম্পর্কে অবনতি ঘটে।

এসময় উত্তেজনা দেখা দিলেও তিনি কোনরূপ যুদ্ধ ঘোষণা করেন নি। যদিও বিদেশি শক্তি ও সরকারের সমালোচকদের বিরুদ্ধে শরিক আইনের প্রয়োগ করলে তার জনপ্রিয়তা হ্রাস পায়। পরিণতিতে ১৮০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বন্ধু জেফারসনের কাছে পরাজিত হন এবং জেফারসন তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

তিনি ২৯ বছর বয়সে অ্যাবিগাইল স্মিথকে বিয়ে করেন এবং তাদের ছয়জন সন্তান ছিলো। রাষ্ট্রপতি পদ হারানোর পর তিনি খুব একান্তেই স্ত্রীর সাথে কুইন্সি শহরে থাকতেন। এসময় বন্ধু জেফারসনের সাথে নিয়মিত যোগাযোগও রাখতেন।

১৮২৬ সালের ৪ঠা জুলাই আমেরিকার ৫০তম স্বাধীনতা বার্ষিকিতে একই দিনে অ্যাডামস ও তাঁর বন্ধু জেফারসন মারা যান। মৃত্যুকালে তার শেষ কথাটি ছলো-“থমাস জেফারসন বেঁচে থাক”।

পরবর্তীতে তাঁরই পুত্র জন কুইন্সি অ্যাডামস আমেরিকার ষষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Share this news on:

সর্বশেষ

img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুশকা Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
নাসিম-মাসুদ-নিজাম হাজারীসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 02, 2026
img
ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে Feb 02, 2026
img
ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২ Feb 02, 2026
img
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’ Feb 02, 2026
img
প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত Feb 02, 2026