অভিষিক্ত রানার তিন উইকেট, ২৮০ রানে অলআউট লঙ্কানরা

সিলেট টেস্টে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন পেসার নাহিদ রানা। প্রথম ইনিংস শেষ হওয়ার আগে তিন উইকেট শিকার করেন রানা। এতে ২৮০ রানে শ্রীলঙ্কাকে অলআউট করেছে বাংলাদেশ।

শুক্রবার (২২ মার্চ) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফিল্ডিংয়ে নেমে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক বলে শুরুতেই প্রমাণ করেন পেসাররা। সবুজ উইকেটে নতুন বলে একের পর এক দুর্দান্ত ডেলিভারি দিতে থাকেন খালেদ-শরিফুলরা। টাইগার পেসারদের সুইংয়ে রীতিমত খাবি খায় লঙ্কানরা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় লঙ্কানরা। খালেদের অফ-স্ট্যাম্পের বাইরে এক আউট সুইংয়ে ড্রাইভ করতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার নিশান মাদুশকা। মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন এই ওপেনার।

এরপর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে জুটি। তবে এই জুটিকে স্বস্তি দেয়নি টাইগারদের পেস আক্রমণ ত্রয়ী। একপাশে শরিফুল-খালেদের সুইং অন্যপাশে নাহিদ রানার গতির ঝড়ে সংগ্রাম করতে হয় তাদের।

খালেদ নৈপুণ্যেই ভাঙে এই জুটি। এই পেসারের লাফিয়ে উঠা ডেলিভারিতে গালি পয়েন্টে জাকির হাসানের হাতে তুলে দেন মেন্ডিস। একই ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন করুণারত্নেও। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

৪১ রানের মাথায় ৩ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। পরের ওভারেই বিপদ বাড়ে লঙ্কানদের। রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। অফসাইডে বল ঢেলে দিয়ে দ্রুত সিঙ্গেল নিতে চেয়েছিলেন চান্দিমাল। কিন্তু টাইগার দলপতির সরাসরি এক থ্রোতে ফিরতে হয় ম্যাথিউসকে।

শরিফুলের হাত ধরে আসে এর পরের ব্রেকথ্রু। এই পেসারের লেগ স্ট্যাম্পের বল সামাল দিতে পারেননি চান্দিমাল। ফলে ৬৭ রানেই অর্ধেক উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

তবে অধিনায়ক ধনঞ্জায়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের নৈপুণ্যে শুরুর সেই ধাক্কা সামলে দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। এই জুটির কল্যাণে দ্বিতীয় সেশন শেষে ৫ উইকেটে ২১৭ রান নিয়ে চা বিরতিতে গেছে সফরকারীরা।চা বিরতির আগে টাইগার বোলারদের সামলে দুজনে মিলে স্কোরবোর্ডে তুলেছেন ১৬০ রান।

Share this news on:

সর্বশেষ

img
শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ Feb 03, 2026
img
বিয়ের পর প্রথমবার বইমেলায় মধুমিতা! Feb 03, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে Feb 03, 2026
img
ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিবি হারুন Feb 03, 2026
img
নিজের নামের রহস্য ফাঁস করলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য Feb 03, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করলেন হাবীব উল্লাহ Feb 03, 2026
img
বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা Feb 03, 2026
img
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 03, 2026
img
পবিত্র শবেবরাতে বুধবার বেনাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি Feb 03, 2026
img
নির্বাচন ও গণভোট ঘিরে তিন বাহিনী প্রধানের গাজীপুর সফর Feb 03, 2026
img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026