দেশে বালা-মুসিবত, মানুষ নিজের মতো থাকতে পারছে না: ড. ইউনূস

দেশে আইনের শাসন না থাকায় মানুষ নিজের মতো করে থাকতে পারছেন না বলে অভিযোগ করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘আমার ওপর, দেশের ওপর বালা–মুসিবত। মানুষ যেভাবে বাঁচতে চায়, যেভাবে থাকতে চায়—সেভাবে থাকতে পারছে না। আইনের শাসন বলে যে জিনিস, সেটা আমরা কোথাও পাচ্ছি না। বালা–মুসিবত অতিক্রম করতে না পারলে আমাদের মুক্তি নেই, রেহাই নেই।’

মঙ্গলবার অর্থপাচার মামলায় তার বিরুদ্ধে চার্জশিট আমলে নেওয়ার পর ঢাকার আদালত চত্বরে সাংবাদিকদের একথা বলছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

এদিন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন অর্থপাচার মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। পরে ২ মে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

ড. ইউনূস বলেন, আমরা সবাই মিলেই তো এই দেশ। এখন রমজানের দিন। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, বালা–মুসিবত থেকে আমরা যেন বাঁচতে পারি। আমাদের ওপর অনেক বালা–মুসিবত। ব্যক্তিগতভাবে আমার ওপর অনেক বালা–মুসিবত। আমার যাঁরা সহকর্মী, তাঁদের ওপর অনেক বালা-মুসিবত। দেশের ওপর বালা–মুসিবত। এর থেকে মুক্তির জন্য দোয়া করুন।’

তিনি আরও বলেন, আমরা নিজ নিজ দিকে তাকাই। আমরা নিজ নিজ ভূমিকা পালন করতে পারছি কি না। আমরা যেটা করতে চাচ্ছিলাম, সেটা করতে পারছি কি না? সেটা না করতে পারলে কীভাবে আমরা প্রতিবাদ জানাব? কীভাবে আমরা কথা শোনাতে পারি? শোনাবার পথ আমরা বের করি। পথ আমাদের বের করতেই হবে। এটা ছাড়া কোনো উপায় নেই।’

নোবেলজয়ী এই অর্থনীতিবীদ বলেন, ‘সামনে ঈদ আসছে। আমরা যেন সত্যি সত্যি ঈদ উদ্‌যাপন করতে পারি। তারপর পয়লা বৈশাখ। সব খুশি একসঙ্গে আসছে। দেশে বালা–মুসিবত। এসব বালা–মুসিবত অতিক্রম করতে না পারলে আমাদের মুক্তি নেই, রেহাই নেই।’

এসময় সামাজিক ব্যবসার উদ্যোগের কথা তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা কোনো বৈজ্ঞানিক তথ্য নিয়ে হাজির হই না। মনে হয়েছে, এটা আনলে মানুষের মঙ্গল হবে। মানুষ মঙ্গলের জন্যই আমরা কাজ করি।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘মাঝেমধ্যে দুঃখ হয়, সারা দুনিয়া বাংলাদেশ থেকে শিখতে চায়। এটাতে আমাদের গৌরব বোধ করার কথা। কিন্তু তা না করে আমরা এমন কাজ করছি, যেন আমরা পাপের কাজ করে ফেলেছি। এমন অনুভূতি হওয়ার তো কোনো কারণ ছিল না। আমরা চাই, জাতি হিসেবে আমরা সারা দুনিয়ার সামনে গর্ব করতে পারি।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, সারা দুনিয়া যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে দুনিয়া সর্বস্বান্ত হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। সেটা থেকে উদ্ধারের একটা রাস্তা তৈরি করছি। সে জন্য সারা দুনিয়ার এত আগ্রহ। আমরা তিন শূন্যের পৃথিবী করার কথা বলে যাচ্ছি। এটাতেই মুক্তি। দুনিয়ায় পুঁজিবাদের কথা হয়েছে, কমিউনিজমের কথা হয়েছে, এখনো হচ্ছে। আমরা তো ও রকম কোনো মতবাদ প্রচার করছি না। আমরা বলছি, আপনি ইচ্ছা করলে এ কাজ করতে পারেন। এতে বালা–মুসিবত থেকে মুক্তি আসবে।’

Share this news on:

সর্বশেষ

img
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026